সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে ১৭৪টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ ও অপরজনের বয়স ৮১-৯০। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৫০২ জন। এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৮ দশমিক ছয় দুই শতাংশ। এই সময়ে করোনা থেকে তিনজন সুস্থ হয়েছেন।এর আগে, সবশেষ গত ৫ জুন করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ
চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ

নিজেকে মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া Read more

অবৈধভাবে ভারতের লংথ্রাইপুঞ্জি গিয়ে বাংলাদেশি নিখোঁজ
অবৈধভাবে ভারতের লংথ্রাইপুঞ্জি গিয়ে বাংলাদেশি নিখোঁজ

সীমান্তে দিয়ে অবৈধ ভাবে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাইপুঞ্জি এলাকায় গিয়ে ফিরে আসেনি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাসিন্দা কুটি Read more

‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’
‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’

আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ আছি। তবে আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ‘রমজান কাজী’ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্য Read more

হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প
হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

মধ্যপ্রচ্যে চলমান যুদ্ধে হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ছাড়া অন্য দেশের তলবাহী ট্যাংকার Read more

বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম!
বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম!

জনপ্রশাসনের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে থাকা কর্মকর্তাদের পদবি Read more

৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম
৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম

টানা ৮ দফায় বাড়ানোর পর অবশেষে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন