রাশিয়ার সেনাবাহিনী পুরোপুরি কুরস্ক অঞ্চল পুনর্দখল করেছে বলে দাবি করেছে মস্কো। ইউক্রেনের সেনাবাহিনী আট মাস আগে সেখানে পাল্টা হামলা চালানোর পর এমন দাবি করল রাশিয়া। তবে ইউক্রেন সেই দাবি প্রত্যাখ্যান করে বলেছে,যুদ্ধ এখনও চলছে।শনিবার (২৬ এপ্রিল) রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি ভিডিও কনফারেন্সের সময় এই ঘোষণা দেন।  যেখানে তিনি বলেন, ‘রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা কুরস্কের শেষ গ্রাম গোর্নালকে ‘মুক্ত’ করেছে।’ এ সময় পুতিন গেরাসিমভকে বলেন, ‘কিয়েভের অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।’ তবে, ইউক্রেনের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই দাবির বিরোধিতা করে বলেছে তাদের সৈন্যরা এখনও কুর্স্কের কিছু অংশে যুদ্ধ করছে। টেলিগ্রামে একটি পোস্টে ইউক্রেনের চিফ অফ স্টাফ বলেন, ‘ইউক্রেনীয় সেনাদের ‘পরাজয়’ সম্পর্কে শত্রুদের বক্তব্য প্রচারণার কৌশল ছাড়া আর কিছুই নয়।’তবে, তিনি স্বীকার করেছেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ান বাহিনী সেখানে ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জন করেছে। ফলে সেখানে ইউক্রেনের জন্য পরিস্থিতি ‘কঠিন’ হয়ে পড়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির পূর্ব ও দক্ষিণের কিছু অঞ্চল দখল করে নিয়েছিল রাশিয়া। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকতে কুরস্কের নিয়ন্ত্রণ ধরে রাখতে চেয়েছিল কিয়েভ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ২১ আ.লীগ নেতাকর্মী কারাগারে
আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ২১ আ.লীগ নেতাকর্মী কারাগারে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি কর্মীর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর Read more

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দিগন্ত উন্মোচনের আশা রাষ্ট্রদূতের
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দিগন্ত উন্মোচনের আশা রাষ্ট্রদূতের

আগামী মাসে প্রধান উপদেষ্টা ড. মু. ইউনুসের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দূ'দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌছবে বলে মন্তব্য করেছেন Read more

রামগড়ের সাবেক পৌর মেয়র গ্রেফতার
রামগড়ের সাবেক পৌর মেয়র গ্রেফতার

খাগড়াছড়ির রামগড়ের সাবেক পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহজাহান রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৬ জুলাই) Read more

পাক-নারীকে বিয়ে করে তথ্য গোপন করায় বরখাস্ত ভারতীয় সিআরপিএফ সেনা
পাক-নারীকে বিয়ে করে তথ্য গোপন করায় বরখাস্ত ভারতীয় সিআরপিএফ সেনা

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান মুনির আহমেদ। হঠাৎ করে বিয়ে করে হারিয়েছেন চাকরি। কারণ— পাকিস্তানি এক নারীকে বিয়ে Read more

অবশেষে জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ
অবশেষে জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

জনপ্রিয় গায়ক ও গীতিকার জুবিন গার্গের মৃত্যু হত্যাকাণ্ড নয়, বরং দুর্ঘটনার কারণে হয়েছে বলে সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে। তাদের প্রতিবেদনে উল্লেখ Read more

কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতায় ছাত্রশক্তি ছাড়লেন জবির আহ্বায়ক
কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতায় ছাত্রশক্তি ছাড়লেন জবির আহ্বায়ক

জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ সংগঠনটির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন