দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বর্তমানে রিজার্ভ ৩১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের হিসাব অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ এখন ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। বুধবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৫ কোটি ডলারে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৩ কোটি ২০ লাখ ডলারে। এটি গত ২ সেপ্টেম্বর বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৬৩৯ কোটি ৯৯ লাখ ডলার। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী ছিল ৩ হাজার ১৩৮ কোটি ৮১ লাখ ডলার।গত ২৮ আগস্ট বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২ হাজার ৬১৯ কোটি ১২ লাখ ডলার। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী মোট রিজার্ভ ছিল ৩ হাজার ১১৮ কোটি ৭১ লাখ ডলার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোগী সেজে পুঠিয়া হাসপাতালে দুদক, খোঁজ মিলল নানা অনিয়মের
রোগী সেজে পুঠিয়া হাসপাতালে দুদক, খোঁজ মিলল নানা অনিয়মের

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপন অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (২৫ মে) Read more

সংখ্যালঘু কথাটা বিএনপি বিশ্বাস করে না: মঈন খান
সংখ্যালঘু কথাটা বিএনপি বিশ্বাস করে না: মঈন খান

বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু এ কথায় বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বাঙালি। আমরা সবাই সমান, বলে Read more

আজ ২৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ইসরাইলের কারাগার থেকে ঢাকায় ফিরেছেন শহিদুল আলম
ইসরাইলের কারাগার থেকে ঢাকায় ফিরেছেন শহিদুল আলম

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন।শনিবার (১১ অক্টোবর) ভোরে শহিদুল আলমকে বহনকারী Read more

আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর
আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর

বিয়ের দাবীতে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়ীতে অনশনে বসা সেই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে Read more

ঘাস ও আগাছায় ছেয়ে গেছে ক্ষেত, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
ঘাস ও আগাছায় ছেয়ে গেছে ক্ষেত, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ময়মনসিংহের নান্দাইলে অনাবাদী পতিত জমিতে প্রচুর পরিমাণে আগাছা ও ঘাস জন্ম নিয়েছে। জমিতে সর্বত্রই এই আগাছা থাকায় চাষিরা সেগুলোকে সরিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন