প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি ও ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর কলকাতার দমদমে নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী বিমান। এই দেড় ঘণ্টা আকাশে চক্কর কেটেছে বিমানটি। পশ্চিমবঙ্গে এখন বিধানসভা নির্বাচনের আবহ চলছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিলও ঘোষণা করেছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় রাজ্যে ভোটগ্রহণ হবে।এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, নির্বাচনী প্রচার উপলক্ষে জেলায় জেলায় ঘুরে প্রচার শুরু করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে ক্ষমতাসীন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারাবাহিকতাতেই গতকাল বৃহস্পতিবার বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে ‍তৃণমূল কংগ্রেসের জনসভায় গিয়েছিলেন তিনি।জনসভা শেষে স্থানীয় সময় বেলা ৩টা ৩৯ মিনিটে দুবরাজপুরের অন্ডাল বিমানবন্দর থেকে বিমানে ওঠেন তিনি, বিকেল ৪টার মধ্যেই কলকাতার দমদম বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তার। বিমানটি পৌঁছেও ছিল, কিন্তু সেসময় ব্যাপক ঝড়-বৃষ্টি ও ঝুঁকিপূর্ণ আবহাওয়া পরিস্থিতির কারণে উড়োজাহাজটি অবতরণের অনুমতি দেয়নি দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ। অনুমতির প্রত্যাশায় প্রায় আধঘণ্টা দমদম ও বিমানবন্দরের আকাশে চক্কর কাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী বিমানটি। পরে সেটি বেহালার দিকে ঘুরে যায় এবং বেহালা ফ্লাইং ক্লাবে পর পর ৩ বার অবতরণের চেষ্টা করে প্রতিবারই বিফল হয়। পরে ফের দমদম বিমানবন্দরের দিকে ফিরে যায় বিমানটি এবং তারপর স্থানীয় সময় ৫টা ১৯ মিনিটে নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে অবতরণ করে।অর্থাৎ নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটে বিমানটি। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সোজা বাড়ি ফিরে গিয়েছেন। গাড়ি থেকে সামান্য হাত নেড়েছেন মুখ্যমন্ত্রী। কোনও মন্তব্য করেননি।বিশ্বের বিভিন্ন প্রান্তে বিমানের গতিবিধির উপর নজরদারি চালায় ফ্লাইট রেডার ২৪ ডট কম। সেখান থেকে প্রাপ্ত তথ্য বলছে, কলকাতা বিমানবন্দরে নামতে না-পেরে মুখ্যমন্ত্রীর বিমান বেহালার দিকে ঘুরে গিয়েছিল। এই দেড় ঘণ্টায় কখনও বিমানের উচ্চতা কমেছে, কখনও বেড়েছে। একাধিক বার দেখা গিয়েছে বিমানটি দক্ষিণের দিকে সরে যাচ্ছে। আবার কিছু ক্ষণ পরে তা দমদমের দিকে ফিরে এসেছে। দীর্ঘ ক্ষণ উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছিল। মমতা ছোট প্রাইভেট জেটে জেলা সফর করছেন। দীর্ঘ ক্ষণ অবতরণের অনুমতি না-পাওয়ায় মুখ্যমন্ত্রীর বিমানের জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি না, কত ক্ষণ বিমান আকাশে চক্কর কাটতে পারবে, অনেকেই তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। সে ক্ষেত্রে ফের বিমানটি অন্ডালে ফিরে যাবে কি না, নিকটবর্তী অন্য কোনও বিমানবন্দরের দিকে ঘুরে যাবে কি না, তা নিয়েও আলোচনা হয়।উল্লেখ্য, কলকাতা ও শহরতলিতে বৃহস্পতিবার বিকেল থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিলই। আরও কিছু দিন তা চলবে। বিকেলে এত বেগে ঝোড়ো হাওয়া বইছিল যে, কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর জন্য প্রস্তুত মঞ্চ তছনছ হয়ে যায়। শুক্রবার তাঁর আর কোনও প্রচার কর্মসূচি নেই। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বিশ্রাম করবেন। শনিবার থেকে আবার তিনি প্রচারে নামবেন।   

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্য রাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মাছ ধরতে প্রস্তুত অর্ধলক্ষাধিক জেলে।মার্চ ও এপ্রিল মাসে Read more

চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

শার্শায় ট্রেন দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
শার্শায় ট্রেন দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

যশোরের শার্শায় বেনাপোলগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদরের শার্শা-জামতলা সড়কের Read more

বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় 'এফবি ঝড়' ও 'এফবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন