জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি-চালিত অটোরিকশার ধাক্কায় রাফি (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৫ মে) দুপুর ২টা দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে মির্ধাপাড়া তালতলা নামক স্থানে সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থী রাফি উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া বালুঝুড়ি গ্রামের আবু হুরাইয়ার ছেলে । সে স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।জানাযায়, রবিবার দুপুরে রাফি স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা রাফিকে ধাক্কা দিলে সে ছিঁটকে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায় স্বজনরা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) ইসতিয়াক আহম্মেদ অটোরিকশার ধাক্কায় শিশু রাফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা Read more

আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮
আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮

পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে সহিংস বিক্ষোভে অন্তত ৮ জন নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে Read more

চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক
চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে সীমান্তবর্তী আনন্দপুর Read more

কালিয়াকৈরে চুরি: সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর অবশেষে মামলা
কালিয়াকৈরে চুরি: সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর অবশেষে মামলা

গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটিতে একটি বাসায় চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগের আট দিন পর অবশেষে মামলা রুজু হয়েছে। চুরির ঘটনায় Read more

বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে মো.আসিম বিন সাইফ (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে Read more

চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলার বিভিন্ন ইট ভাটাগুলি সরকারী নিয়মনীতি, স্থাপনা আইন ও ইট প্রস্তুত না মানার কারণে মোবাইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন