মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সাবেক শিক্ষার্থী আবু কাউসার মিলন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি, লিভার, হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন এবং ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।জানা গেছে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাধাকানাই (খালইপুড়া) গ্রামের আহেদ আলী সরকার বাড়ির নিবাসী মরহুম আব্দুল কাদের সাহেবের একমাত্র ছেলে আবু কাউসার মিলন। তার জানাজার নামাজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় নিজ বাড়ি সংলগ্ন খালইপুড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।আবু কাউসার মিলন নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, দীর্ঘদিন অসুস্থ ছিল জেনে মাস ছয়েক আগে হঠাৎ ওকে দেখতে গিয়েছিলাম। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। বারবার ছুঁয়ে দেখছিল, আমি সত্যিই তাকে দেখতে গেছি কিনা।তিনি আরও বলেন, প্রচণ্ড শারীরিক কষ্ট নিয়েও খুশিতে উদ্বেলিত হচ্ছিল সে। তার সেই হাস্যোজ্জ্বল মুখটা এখনো চোখে ভাসছে। অকালবিধবা মায়ের একমাত্র অবলম্বন ছিল মিলন। মহান রাব্বুল আলামীন মিলনকে বেহেশতবাসী করুক। তার মাকে শোক সহ্য করার তৌফিক দান করুক আল্লাহ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
আলফাডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আর মাত্র দুই দিন পরেই পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত কয়েক Read more

বরিশালের ২১টি আসনের ১৬ টিতে চমক দিয়ে ধাণের শীষের প্রার্থী ঘোষণা
বরিশালের ২১টি আসনের ১৬ টিতে চমক দিয়ে ধাণের শীষের প্রার্থী ঘোষণা

সব জল্পনা-কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (০৩ নভেম্বর) দলীয় কার্যালয়ে Read more

ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি অমান্য করায় জরিমানা
ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি অমান্য করায় জরিমানা

নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচারণা চালানোর কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা Read more

জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়
জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এ বছর প্রথমবারের মতো নারীদের ডাইভিং ও Read more

চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যায় ৮ জনের সাজা, দুইজন যাবজ্জীবন
চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যায় ৮ জনের সাজা, দুইজন যাবজ্জীবন

কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মোঃ ইউছুপ ভূঁঞা টিপু (২৮) হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও ছয় আসামিকে ১০ Read more

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের উপস্থিতিতে বিলম্ব, সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের উপস্থিতিতে বিলম্ব, সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতিতে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের পূর্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন