জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া গার্লস স্কুলের এক শিক্ষককে ৪ বোতল ভারতীয় মদসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে বকশীগঞ্জ উপজেলার মোড়স্থ মেসার্স জনতা এন্টারপ্রাইজের সামনে থেকে ৪ বোতল ভারতীয় মদসহ তারাটিয়া গার্লস স্কুলের বিএসসি শিক্ষক মো. গোলাম মোস্তফা বুলবুল (৫৬)-কে আটক করে জেলা গোয়েন্দা শাখা ডিবি-২-এর সদস্যরা। আটককৃত শিক্ষক বকশীগঞ্জ উপজেলার উত্তর কামালপুর গ্রামের মৃত আব্দুল হামিদের সন্তান।আটকের সময় ধস্তাধস্তির একপর্যায়ে দুটি বোতল ভেঙে যায়। শনিবার দুপুরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।জেলা গোয়েন্দা শাখা ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও ১২ জেলেকে ধরে নিয়ে গেছে, আরাকান আর্মি
আবারও ১২ জেলেকে ধরে নিয়ে গেছে, আরাকান আর্মি

সাগরে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাফনদীর নাইক্ষ্যংদিয়া নামক জলসীমা থেকে ফিশিং ট্রলারসহ ১২ জন জেলেকে Read more

টাঙ্গাইলে ও পজেটিভ রক্ত বদলে এবি পজেটিভ পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রোগী
টাঙ্গাইলে ও পজেটিভ রক্ত বদলে এবি পজেটিভ পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  রোগী

ও পজেটিভ রক্তের বদলে এবি পজেটিভ রক্ত পুশ করায় আব্দুর রউফ নামের এক রোগী নানা ধরনের উপসর্গের যন্ত্রণায় মৃত্যুর সাথে Read more

আ.লীগ নেত্রীকে রক্ষায় দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আ.লীগ নেত্রীকে রক্ষায় দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কক্সবাজার শহরের আলোচিত এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরউদ্দিন Read more

রাফাল বিতর্কে ভারত-ফ্রান্স দ্বন্দ্ব
রাফাল বিতর্কে ভারত-ফ্রান্স দ্বন্দ্ব

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই Read more

নরসিংদীতে সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার
নরসিংদীতে সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় পুলিশের এক সাময়িক বরখাস্ত সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে রায়পুরা থানাধীন চান্দের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন