আগামী বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। এই টুর্নামেন্ট শুরুর সময় ও সাতটি ভেন্যুর নাম ঘোষণা করেছে  ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।বৃহস্পতিবার ( ১ মে) লর্ডসে আসন্ন বিশ্বকাপের ভেন্যু ও সূচি ঘোষণা করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আগামী বছরের ১২ জুন শুরু হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে ৫ জুলাই। ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।তিনি জানান, যুক্তরাজ্যের বিত্তশালী ও বৈচিত্র্যপূর্ণ আয়োজন প্রতিটি দলের জন্য আবেগীয় সমর্থনের বহিঃপ্রকাশ। এখানে এমন ইভেন্ট অতীতেও স্মরণীয় হয়ে আছে। ২০১৭ আসরে লর্ডস দারুণ নারী ক্রিকেটে দারুণ মাইলফলক তৈরি করেছিল, তাই ফাইনালের জন্য এর চেয়ে উপযুক্ত ভেন্যু হতে পারে না। টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে সমর্থকদের সঙ্গে আমরাও যেমন রোমাঞ্চিত, তেমনি ২০২৮ লস অ্যাঞ্জলস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের জন্যও পূর্ব-প্রদর্শনী।এ সময় উপস্থিত ছিলেন ইসিবির প্রধান নির্বাহী ইয়ান গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস এবং দেশটির তারকা ক্রিকেটার ট্যামি ব্যুমন্ট, সোফিয়া ডাঙ্কলি, সোফি এক্লেস্টন, লরেন বেল ও ইংলিশ রাগবি তারকা ইলি কিলদুন্নে। লর্ডস ছাড়াও ভেন্যুগুলো হচ্ছে– ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল ও ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ড।মেয়েদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ দিনে হবে ৩৩টি ম্যাচ। এই আসরে প্রতিযোগীর সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে। যেখানে ৬টি করে দল ভাগ হয়ে খেলবে দুই গ্রুপে। গত বছরের অক্টোবরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্ব খেলে উঠবে আরও ৪ দল।আয়োজক ইংল্যান্ডের সঙ্গে ২০২৪ ওয়ানডে সুপার কাপে পারফরম্যান্সের সুবাদে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া দলগুলো হচ্ছে– অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মেয়েরাও সেই সুযোগ পেয়েছে। ফলে বাংলাদেশসহ বাকি দলগুলোকে খেলতে হবে বাছাইপর্ব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন
খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত মেট্রোট্রেন চলানোর ঘোষণা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট Read more

নেত্রকোনায় বাড়ছে হামের সংক্রমণ
নেত্রকোনায় বাড়ছে হামের সংক্রমণ

নেত্রকোনা জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত ১৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও ৩১ জন Read more

বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ অমলেশ মন্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড Read more

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখমের অভিযোগ
নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখমের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জাকারিয়া হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার Read more

গাজীপুরে কারখানার পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরে কারখানার পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের অনেককে Read more

বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী
বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী

ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন