চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন- রাঙামাটি জেলার দুখী চাকমা (৪৯) এবং চট্টগ্রাম নগরীর সিরাজউদ্দৌলা রোডের বাসিন্দা তাহসিন আজমি (২৮)।চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দুখী চাকমা ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গত রবিবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। তাহসিন আজমি ডেঙ্গু আক্রান্ত হয়ে গত রবিবার সকালে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় মারা যান।এই নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হলো। মৃত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী ও দুই শিশু। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯৪৫ জনে দাঁড়িয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করলো পাকিস্তান
ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করলো পাকিস্তান

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযান চালিয়ে ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। ধারাবাহিক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজের’ এসব সদস্যকে Read more

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় ক্ষুব্ধ নেতানিয়াহু
গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় ক্ষুব্ধ নেতানিয়াহু

গাজা উপত্যকায় প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রকাশ্যে আপত্তি জানাল ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ নিয়ে ক্ষোভ প্রকাশ Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের হিসাবের খাতা প্রায় গুটিয়েই ফেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই এরই মধ্যে জায়গা নিশ্চিত করে Read more

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বুধবার (২০ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত Read more

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) Read more

বছরের নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ ড. ইউনূসের
বছরের নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ ড. ইউনূসের

স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রবিবার (০৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন