জামালপুরের দেওয়ানগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে মিতালী থেকে সানন্দবাড়ী যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা ধসে গিয়ে সড়কের বেহাল অবস্থা। একমাত্র এ সড়কটিতে প্রতিদিন শতাধিক যানবাহনসহ হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে। ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দ্রুত মেরামত না করলে যেকোনো সময় সড়কের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাবোধ করছেন স্থানীয়রা।সরেজমিনে দেখা যায়, মিতালী টু সানন্দবাড়ী যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা বৃষ্টির পানির ঢলে ধসে যায়। সড়কের দুইপাশের কয়েকটি স্থানে কিছু অংশ ধসে গেছে। ধসে পড়া সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলছে ইজিবাইক, পিকআপভ্যান ও ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন।ভ্যানচালক ও ইজিবাইক চালকেরা বলেন, ‘প্রতিনিয়ত আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত মেরামত না করা গেলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই জনসাধারণের জন্য অতি জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত মেরামত করা হোক।’ সড়ক দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে।মিতালী বাজার ব্যবসায়ী শাহাদাৎ হোসেন লিটন বলেন, ‘গত কয়েকদিনে বৃষ্টির কারণে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তায় আমার দোকানের সামনে সড়কের ধস, এতে যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। তাই দ্রুত রাস্তার মেরামত চাই।’পথযাত্রীরা জানান, ‘বৃষ্টির পানিতে সড়ক ধসে গেছে, ঝুঁকি নিয়ে শতশত যানবাহন চলাচল করছে। কখন জানি চলাচলের সময় যানবাহন উল্টে খাদে পড়ে যায়। আবার বৃষ্টি শুরু হলে বাকীটুক ভেঙে যাবে। তাই আমরা দাবি জানাই সড়কটি দ্রুত মেরামতের জন্য।’দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান সময়ের কন্ঠস্বরকে জানান, ‘মিতালী বাজারের ধসে যাওয়া মেইন রাস্তা দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
x
x

Hacked by CoupDeGrace

মাহফুজকে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার: নাহিদ
মাহফুজকে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার: নাহিদ

লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার কোনো প্রতিবাদ না করায় সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অদপস্ত ও হত্যার মৌন Read more

এআই তরুণীর প্রেমে পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ
এআই তরুণীর প্রেমে পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ থংবুয়ে ওংবানডু হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর Read more

১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার
১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার

বারো দিনেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ স্কুলছাত্রী সোনালী খাতুনের (১৬)। এতদিন পার হলেও মেয়ের খোঁজ না পেয়ে হতাশা আর Read more

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টির শঙ্কা জানালেন দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টির শঙ্কা জানালেন দুদু

আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ংকর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস Read more

আন্তঃস্কুল ফুটবলে টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়নের মুকুট ভূঞাপুরের
আন্তঃস্কুল ফুটবলে টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়নের মুকুট ভূঞাপুরের

আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভূঞাপুর উপজেলা। ধারাবাহিক জয়ে এগিয়ে থেকে ফাইনালে ধনবাড়ীকে ২–০ গোলে হারিয়ে জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন