সোয়া ৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের সাড়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজা দেওয়া হয়েছে।শামীমা নূর পাপিয়ার আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভুইয়া জানান, আসামিরা ইতোমধ্যে আদালতের দেওয়া সাজা ভোগ করেছেন।২০২০ সালের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন এবং অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরই অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর ২০ বছরের কারাদণ্ড হয়। তাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাগজে ‘ক’ হলেও বাস্তবে ‘গ’: ঝালকাঠি পৌরসভা!
কাগজে ‘ক’ হলেও বাস্তবে ‘গ’: ঝালকাঠি পৌরসভা!

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠি পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছে দেড় যুগ আগে। কাগজে 'ক' কিন্তু বাস্তবে 'গ' শ্রেণীর Read more

গাজীপুর টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
গাজীপুর টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

চসিকের নথি ঘষামাজায় গায়েব ৪০ কোটি, দুদকের অভিযান
চসিকের নথি ঘষামাজায় গায়েব ৪০ কোটি, দুদকের অভিযান

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের পৌরকর নির্ধারণের নথিতে ভয়াবহ জালিয়াতির অভিযোগে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, Read more

জুনেই মুক্তি পাবেন ইমরান খান!
জুনেই মুক্তি পাবেন ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই (তেহরিক-ই-ইনসাফ) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন বলে Read more

ন্যাটো সম্মেলনে এরদোয়ান-ট্রাম্প বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে
ন্যাটো সম্মেলনে এরদোয়ান-ট্রাম্প বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে

নেদারল্যান্ডসের হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন।ন্যাটো শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন