গোলরক্ষক থিবো কর্তোয়ার নৈপুণ্যে ফিফা ক্লাব বিশ্বকাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। এই জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে লস ব্ল্যাঙ্কোসরা।রবিবার (২২ জুন) দিবাগত রাতে নর্থ ক্যারোলাইনার শার্লটে ‘এইচ’-গ্রুপের খেলায় অসুস্থতার কারণে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই পাচুকার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। খেলার ৭ মিনিটে প্রতিপক্ষের এক ফুটবলারকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন রাউল আসেন্সিও। সেই সুযোগে একের পর এক আক্রমণ চালায় পাচুকা। তবে মেক্সিকোর এই ক্লাবটির সামনে বড় বাধা হয়ে দাঁড়ান থিবো কোর্তোয়া। একে একে ১০টি সেভ করে রিয়াল মাদ্রিদের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।শুরুর চাপ সামলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে থাকে স্প্যানিশ ক্লাবটি। ৩৫ মিনিটে দারুণ এক গোলে রিয়ালকে লিড এনে দেন জুড বেলিংহ্যাম। ভিনিসিয়ুস জুনিয়রের পাস ধরে বাঁ পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার।৭ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে লস ব্ল্যাঙ্কোস’রা। তুরস্কের তরুণ মিডাফিল্ডার আর্দা গুলেরের দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ হয় রিয়াল মাদ্রিদের। লিড নিয়েই বিরতিতে যায় আলোনসোর শিষ্যরা।ম্যাচের ৭০তম মিনিটে দলকে জয়ের পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যান ফেডেরিকো ভালভার্দে।খেলার শেষদিকে ব্যবধান কমায় পাচুকা। খেলার ৮০ মিনিটে এলিয়াস মন্তিয়েলের নেয়া শট রিয়াল মাদ্রিদের এক ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে যায় জালে। ম্যাচে ফিরতে পাচুকা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।উল্লেখ্য, দুই ম্যাচে একটি জয় ও সমান সংখ্যক ড্র’য়ে ৪ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত
গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা  ইউনিয়নের কাউনিয়ারচর মাষ্টার পাড়ায়  গাছ কাটার সময় আরেক গাছের  সাথে ধাক্কা লেগে গাছ থেকে পড়ে Read more

তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, রাস্তায় গাড়িতেই মানুষের রাত্রিযাপন
তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, রাস্তায় গাড়িতেই মানুষের রাত্রিযাপন

পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলের সড়কে সৃষ্ট হয়েছে দীর্ঘ যানজটের। Read more

১৮ মাসে এক কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে: আমীর খসরু
১৮ মাসে এক কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেড় বছর অর্থাৎ ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি বিএনপি Read more

চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড
চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড

চীনের আদালত মিয়ানমারে প্রতারণা ও অপরাধচক্র চালানো কুখ্যাত মিং পরিবার-এর ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। সোমবার পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝো-তে দেওয়া রায়ে Read more

বাঘায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা
বাঘায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

রাজশাহীর বাঘা উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক গণমাধ্যম কর্মীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন