বিভিন্ন হাওর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের চক বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ২১ বস্তা কারেন্ট জাল জব্দ ও দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক।এ সময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয় বণিকসহ ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন ভৈরব শহর ফাঁড়ি থানা পুলিশের সদস্যরা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাসব্যাপী সারা দেশে মা ইলিশ নিধন রোধে ভৈরবের নদীগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়াও ভৈরব উপজেলার বিভিন্ন হাওরে/জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, ‘কারেন্ট জাল ব্যবহার, ক্রয় বিক্রয় ও গুদামজাত করে বাজারজাত করতে সম্পূর্ণ নিষেধ করেছে সরকার। মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে বিশেষ অভিযানে দুইটি প্রতিষ্ঠান থেকে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এই কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল জনসমক্ষে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠান মালিককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।‘ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় গাড়িচাপায় দুই অজ্ঞাত নারীর মৃত্যু
ভাঙ্গুড়ায় গাড়িচাপায় দুই অজ্ঞাত নারীর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় কোনো গাড়ির চাপায় দুই অজ্ঞাত নারী নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে Read more

ভালো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের সুযোগ বাড়িয়ে দেবে: নরওয়ের রাষ্ট্রদূত
ভালো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের সুযোগ বাড়িয়ে দেবে: নরওয়ের রাষ্ট্রদূত

‘নরওয়েতে নির্বাচনের সময় প্রতিযোগী প্রার্থীর প্রচারণার সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হয়। কারণ রাজনীতি ব্যক্তিগত নয়, এটি নাগরিক সেবা। বাংলাদেশের Read more

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস Read more

দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা Read more

ডাকসু নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
ডাকসু নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর)

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং।এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ-হংকংরাত ৮টা ৩০, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন