কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা আটটি ছাগল পুড়ে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।গতকাল রবিবার (২০ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাট্টা গাবতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সোয়া ৯টার দিকে বিল্লাল মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখায় রূপ নেয় এবং পাশের শরিফুল, মঞ্জু মিয়া ও হাবিবুর রহমানের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, শস্য এবং গবাদিপশু দগ্ধ হয়ে যায়। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ১১টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এ সময় অগ্নিকাণ্ডে তিনটি টিনশেড বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘরে থাকা আটটি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। এ ছাড়া প্রত্যেকের ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রসহ আসবাবপত্র পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আরও প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। ঘরগুলো টিনশেড ও কাঠের তৈরি ছিল, আর বৈদ্যুতিক তারের সংযোগ ছিল ঝুঁকিপূর্ণ। ফলে সামান্য শর্ট সার্কিট থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, আগুনের লেলিহান শিখায় তারা কিছুই বের করতে পারেননি। চোখের সামনে ঘর, আসবাবপত্র, কাপড়চোপড় ও গবাদিপশু সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়া বসতবাড়ির কোনো কিছুই অবশিষ্ট নেই। আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে আমরা নিঃস্ব হলাম।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আখাউড়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে সড়কে শিক্ষকের মৃত্যু
আখাউড়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে সড়কে শিক্ষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) Read more

দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী
দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না জানিয়ে পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। Read more

ট্রাম্প-পুতিন বৈঠকের পরপরই ইউক্রেনে রুশ হামলা
ট্রাম্প-পুতিন বৈঠকের পরপরই ইউক্রেনে রুশ হামলা

যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্রেরর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে মন্তব্য Read more

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালেই করলেন বিয়ে
হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালেই করলেন বিয়ে

বিয়ের আয়োজন মানেই আনন্দ-উচ্ছ্বাসে সাজানো মঞ্চ, ফুলে মোড়া আসর আর অতিথির কোলাহল। কিন্তু মানিকগঞ্জে একদম ভিন্ন চিত্র দেখা গেল। হাত-পায়ে Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় Read more

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল তবে কিছু উদ্বেগ রয়েছে
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল তবে কিছু উদ্বেগ রয়েছে

প্রতি বছরের ন্যায় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন