অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া। দেশটিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) সেলাঙ্গর প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে একটি সমন্বিত অভিযানে ৮৯৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫০ জন বাংলাদেশি।স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় অভিযান শুরু হয় এবং চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারুদ্দিন জানান, গত চার মাস ধরে চালানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এতে প্রায় ১০০টিরও বেশি দোকান এবং ৯টি বাণিজ্যিক ব্লকে তল্লাশি চালানো হয়।সেলাঙ্গর অভিবাসন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ান রয়্যাল পুলিশ, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস, ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ জন কর্মকর্তা ও সদস্য এই অভিযানে অংশ নেন।অভিযানে মোট ১ হাজার ১৩২ জনের পরিচয়পত্র খতিয়ে দেখা হয়। এর মধ্যে ৮৯৮ জনকে আটক করা হয়। আটক হওয়া অভিবাসীদের মধ্যে ৬৪৩ জন পুরুষ এবং ১৯ জন নারী, যাদের বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশীয় ৬৪৩ জন, বাংলাদেশি ১৫০, পাকিস্তানি ৩৫, মিয়ানমারের ৩৬, নেপালি ২৪ এবং ভারতীয় ১০ নাগরিক রয়েছেন।বৈধ পরিচয়পত্র বা ভ্রমণ নথি না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন করা, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহার করার অপরাধে তাদের আটক করা হয়।খায়রুল আমিনুস আরও বলেন, আটককৃত সকল বিদেশি নাগরিককে বর্তমানে সেলাঙ্গর অফিসে রাখা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে।হুঁশিয়ারি দিয়ে এই কর্মকর্তা বলেন, জনগণের পাশাপাশি নিয়োগকর্তাদেরও অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেয়ার জন্য সতর্ক করা হয়েছে। যারা এই আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।তবে তিনি স্বীকার করেন, কিছু নিয়োগকর্তা তাদের কর্মীদের পাসপোর্ট দিয়ে অভিযানে সহযোগিতা করেছেন, যা প্রমাণ করে যে সবাই আইন লঙ্ঘন করে না। তিনি বলেন, বিদেশি কর্মীর প্রয়োজন থাকলেও তাদের অবশ্যই দেশের নিয়ম মেনে বৈধভাবে কাজ করতে হবে। এই ধরনের অভিযান পুলাউ ইন্ডাহ ছাড়াও পুরো সেলাঙ্গর প্রদেশে অব্যাহত থাকবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুর-২ আসনে মনোনয়নের দাবিতে বিএনপি’র বিক্ষোভ
মাদারীপুর-২ আসনে মনোনয়নের দাবিতে বিএনপি’র বিক্ষোভ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৬ Read more

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ
বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার Read more

‘বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে’
‘বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে’

বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান বলেছেন, ‘শুরুতে বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে। Read more

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় সোমবার (১৮ আগস্ট) সকালে আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ Read more

মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারীকে ছেড়ে দিয়েছে ডিবি
মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারীকে ছেড়ে দিয়েছে ডিবি

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আক্রমনকারী শিক্ষার্থী ইশতিয়াক হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।আজ Read more

রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না
রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না

‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না। ’ গতবছরের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন