দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন দলের মধ্যকার ফিনালিসিমা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কোপা আমেরিক) বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে সবশেষ ইউরো জিতেছে স্পেন। আগামী বছর ২৮ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই চ্যাম্পিয়ন দলের লড়াই। ম্যাচ আয়োজনের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা।কাতারের এই লুসাইল স্টেডিয়ামেই ২০২২ সালে বিশ্বকাপ ফাইনাল জিতেছিল আর্জেন্টিনা। এবার এই একই স্টেডিয়ামে মাঠে গড়াতে যাচ্ছে ফিনালিসিমা। দীর্ঘদিন ধরে সময়সূচির জটিলতায় পিছিয়ে থাকা এই ম্যাচ আয়োজনের উদ্যোগ এবার চূড়ান্ত হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর সুবিধাজনক সময় ধরেই। ২০২৬ সালের মার্চের ফিফা উইন্ডোতে বড় কোনো ম্যাচ না থাকায় এ সময়কে বেছে নেওয়া হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে মায়ামি, রিয়াদসহ কয়েকটি শহরের নাম শোনা গেলেও বর্তমানে সবচেয়ে এগিয়ে কাতারের দোহা। এর কয়েকটি কারণ হলো দুই দেশের ভৌগোলিক মধ্যবর্তী অবস্থান, অনুকূল আবহাওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রধান আবাসস্থল দোহা।যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে ২০২২ বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক ভেন্যু লুসাইল স্টেডিয়াম আবারও বড় মঞ্চের সাক্ষী হতে যাচ্ছে।আর্জেন্টিনা ২০২২ সালের ১ জুন ওয়েম্বলিতে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে ফিনালিসিমা শিরোপা জিতেছিল। এবার লিওনেল মেসির দল সেই ট্রফিটি রক্ষা করতে নামবে। অন্যদিকে, ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের জন্য এটি হবে প্রথমবারের মতো এই ট্রফি জয়ের সুযোগ।ফিফা জানিয়েছে, ওই সময়ে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নির্ধারিত থাকবে না, যাতে এই ফিনালিসিমা ম্যাচটি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ফলে ২৮ মার্চ শনিবারের দিনটি ফুটবলপ্রেমীদের জন্য পরিণত হতে পারে এক বিশেষ দিনে, যেদিন লুসাইল আবারও ইতিহাস রচনার সাক্ষী হবে।প্রসঙ্গত, আর্জেন্টিনা ২০২৪ সালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে। ম্যাচের ১১২তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। অন্যদিকে ইউরোপ সেরার টুর্নামেন্ট ইউরো কাপের ফাইনালে স্পেন ২-১ গোলে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে। আরডি সূত্র: মার্কা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন এবং ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেতন কমিশন বিষয়টি নির্ধারণ করবে। তিনি জানান, Read more

উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু
উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের Read more

মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজবের চাঁদ, দুই মাস পর রমজান
মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজবের চাঁদ, দুই মাস পর রমজান

মধ্যপ্রাচ্যে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের চাঁদ দেখা গেছে। এই চাঁদ দেখা যাওয়ায় শুরু হয়ে গেল মহিমান্বিত রমজানের অপেক্ষা। কারণ Read more

চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে: জামায়াত আমির
চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে: জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য Read more

‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’
‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’

দেশে দুই দশক ধরে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম চালানো হলেও প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং সেবা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। Read more

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। এমন পরিস্থিতিতে ফিলিপাইন ও তাইওয়ানের কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন