বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে চোরাগুপ্তা ভাবে দেশে ফেরার চেষ্টা করছে তারা। তবে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক এক সমাবেশে এ কথা বলেন তিনি।শামসুজ্জামান দুদু বলেন, দেশকে নির্বাচনের পথে নেয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। এমনকি দেশের পরিস্থিতিও স্বাভাবিক হবে। নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেয়া যাবে।তিনি আরও বলেন, শেখ হাসিনা গত ১৬ বছর জোর করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। সে সময় বিরোধী দলের কথা শুনলে তাকে লজ্জাজনকভাবে পালাতে হতো না। বর্তমানে ব্যাংকে কোনো টাকা নেই। সব টাকা শেখ হাসিনার লোকেরা পাচার করেছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি
নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি

পাবনার ঈশ্বরদীর সাড়া ঘাটের বালিমহল নিয়ে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের স্বশস্ত্র গোষ্ঠীর একের পর এক প্রকাশ্যে অস্ত্রের মহড়া যেন চলছেই। Read more

বাঘাইছড়িতে ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ
বাঘাইছড়িতে ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

বাঘাইছড়িতে ৩ দিনব্যাপী সুস্বাস্থ্যর জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পে (বারটান Read more

কিশোরগঞ্জে ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়নের দাবি সভাপতি প্রার্থীর
কিশোরগঞ্জে ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়নের দাবি সভাপতি প্রার্থীর

আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা বিএনপির সম্মেলনে গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়ন চাইলেন সভাপতি পদপ্রার্থী Read more

বাঁশখালীতে চাল বিতরণে ওজন কারচুপি, দুই ডিলারকে জরিমানা
বাঁশখালীতে চাল বিতরণে ওজন কারচুপি, দুই ডিলারকে জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের প্রমাণ মিলেছে। চাল কম দেওয়ার অভিযোগে দুই ডিলারকে মোট ১০ হাজার টাকা জরিমানা Read more

বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান
বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা সভা-সমাবেশের কোথাও কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে আঞ্চলিক দাঙ্গায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন