নেপালে জেন জিদের টানা ২ দিনের বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন বলে তার সচিবালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে।কেপি শর্মা ওলি এক বিবৃতিতে জানান, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে জানান, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৯০ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ভিআইপি মুভমেন্টের কারণে সৃষ্ট যানজট এড়াতে হজযাত্রীদের জন্য Read more

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল

টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে Read more

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। টানা কয়েক দিন বাতাসের মান খুবই Read more

টিউলিপ সিদ্দিককে ফের দুদকে তলব
টিউলিপ সিদ্দিককে ফের দুদকে তলব

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর)
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর)

আজ শনিবার (১৮ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ ও নিউজিল্যান্ড-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ আজ শুরু। রাতে Read more

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

জুলাই অভ্যুত্থানে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন