চলতি বছরের হজ পালন শেষে গত দু’দিনে ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি। সরকারি ব্যবস্থাপনায় ফিরে এসেছেন ৮৩৭ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৭৬৯ জন হজযাত্রী নিজ দেশে ফিরেছেন।বৃহস্পতিবার (১২ জুন) হজ পোর্টাল প্রকাশিত ‘পবিত্র হজ ২০২৫’ বুলেটিনে এ তথ্য জানানো হয়।এবারের হজ কার্যক্রমে সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ২ জন নারী। মক্কায় ১৫ জন, মদিনায় ৭ জন এবং আরাফার ময়দানে ১ জন হজযাত্রী মারা গেছেন।ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন, মঙ্গলবার থেকে। ১১ জুন রাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১,৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩,১৮৫ জন এবং ফ্লাইনাসের ১০টি ফ্লাইটে ৪,০১২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।চলতি বছর হজে অংশ নিয়েছেন মোট ৮৭,১৫৭ জন বাংলাদেশি, যার মধ্যে ব্যবস্থাপনা সদস্যরাও অন্তর্ভুক্ত। সৌদি আরবে যাওয়ার জন্য তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস—মোট ২২৪টি ফ্লাইট পরিচালনা করেছে।এদিকে, হজযাত্রার সময় বিভিন্ন শারীরিক অসুস্থতায় সৌদির সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ২৩ জন বাংলাদেশি। এছাড়া, এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন আরও ১৯৩ জন হজযাত্রী।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেপ্তার
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাওন কাজী (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক Read more

Erster Abend bei Fiesta Slots
Erster Abend bei Fiesta Slots

Ehrliche Erfahrungen mit Fiesta Slots. Ein Blick auf Spiele, Limits und das Spielgefühl ohne OASIS-Zwang für deutsche Spieler.

পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কীভাবে বাড়ছে?
পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কীভাবে বাড়ছে?

২০২৪ সালে বিশ্বে ১০০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল প্রায় ছয় লাখের মত। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে Read more

বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর আগের বছর Read more

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

কুষ্টিয়া- পাবনা হাইওয়ে সড়কে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন