দুর্নীতির দায়ে অভিযুক্ত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবুল কালাম আজাদের খুঁটির জোর নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে তিনটি মামলা করলেও তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন এবং কর্মস্থলে প্রভাব খাটিয়ে অনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।দুদকের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পিআইও আবুল কালাম আজাদ ৪ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। এসব অর্থ তিনি নিজের নামে-বেনামে, স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনের নামে সম্পদে পরিণত করেছেন। তার মালিকানায় রয়েছে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের একটি প্রিমিও গাড়ি, যেটি ব্যবহার করে তিনি প্রতিদিন পাবনা থেকে শাহজাদপুরে যাতায়াত করতেন।জানা গেছে, ২০১৯ সালে শাহজাদপুরে যোগদানের পর তিনি তৎকালীন সংসদ সদস্যের আস্থাভাজন হিসেবে পরিচিত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, সেই সময় তার কার্যালয়টি নানা ধরণের দুর্নীতির আখড়ায় পরিণত হয়। ২০২১ সালে বদলি হলেও, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অসাধু উচ্চপদস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি শাহজাদপুরেই থেকে যান।পরবর্তীতে ২০২২ সালে বদলি হয়ে অন্যত্র গেলেও, এখানকার দুর্নীতির অর্থের লোভ এবং রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে ২০২৪ সালে আবারও শাহজাদপুরে বদলি হয়ে আসেন। তবে এবার পরিস্থিতির পরিবর্তনে আগের মতো সুবিধা করতে পারেননি।পাবনা দুদক কার্যালয়ের তদন্তে উঠে আসে, পিআইও কালামের স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে ফজলে রাব্বীর নামে ৪ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে, যার কোনো বৈধ আয়ের উৎস নেই। এই ঘটনায় গত ১১ মার্চ দুদক পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে পিআইও আবুল কালাম, তার স্ত্রী এবং ছেলের নামে দুর্নীতির মাধ্যমে অর্থ ও সম্পদ অর্জনের দায়ে তিনটি মামলা দায়ের করেন।এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, পিআইও আবুল কালাম আজাদের কারণে আমি নিজেও বিব্রতকর অবস্থায় পড়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি; আশা করছি এই পরিস্থিতির দ্রুত অবসান হবে।বক্তব্য জানতে পিআইও আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের আসরে বরকে দেওয়া হলো ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রল পাম্প
বিয়ের আসরে বরকে দেওয়া হলো ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রল পাম্প

ভারতের রাজস্থানের নাগৌর জেলার ঝাডেলি গ্রামের একটি মাড়োয়ারি পরিবারে এক মেয়েকে বিয়ে করেই ধনী হলেন এক যুবক। বিয়ে উপলক্ষে পাত্রকে Read more

নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের
নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশের আশঙ্কা, এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে Read more

ইমরান খান থেকে নওয়াজ শরীফ- পাকিস্তানের সাবেক যে প্রধানমন্ত্রীদের ‘নিরাপত্তা হুমকি’ আখ্যা দেওয়া হয়েছে
ইমরান খান থেকে নওয়াজ শরীফ- পাকিস্তানের সাবেক যে প্রধানমন্ত্রীদের ‘নিরাপত্তা হুমকি’ আখ্যা দেওয়া হয়েছে

পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সে দেশের 'জাতীয় নিরাপত্তার জন্য হুমকি' বলে বর্ণনা করেছেন। তবে পাকিস্তানের রাজনৈতিক Read more

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি শাইরা পাড়া গ্রামে ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে  পুকুরে ডুবে তাবাসসুম (৯)ও রেহান(৭) নামক Read more

জেন-জিদের বিক্ষোভে উত্তাল আরেক দেশ মরক্কো, গ্রেপ্তার ২ শতাধিক
জেন-জিদের বিক্ষোভে উত্তাল আরেক দেশ  মরক্কো, গ্রেপ্তার ২ শতাধিক

এবার উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় টানা চতুর্থ দিনের মতো তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সময় দুই শতাধিক তরুণকে Read more

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত 
পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত 

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু তালেব ওরফে তালেব মাঝি (৫৫) নামক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ২টার দিকে পেকুয়া উপজেলার মগনামা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন