ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স তাদের উন্নত সংস্করণের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘এমাদ’ ও ‘কদর’ উন্মোচন করেছে। শনিবার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে প্রচারিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর অভ্যন্তরীণ অংশ তুলে ধরা হয়, যেখানে এই আপগ্রেডেড ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।আইআরআইবির ভিডিও প্রতিবেদনে বলা হয়, ‘কদর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে উন্নত ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা সংযোজন করা হয়েছে, যা শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সিগন্যাল জ্যামিং আক্রমণ প্রতিহত করতে সক্ষম। অন্যদিকে ‘এমাদ’ ক্ষেপণাস্ত্রকেও আধুনিক প্রযুক্তির সহায়তায় উন্নত ও কার্যকর করা হয়েছে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো সম্পূর্ণ পুনর্গঠন ও আধুনিকীকরণ করে আবারও আক্রমণ সক্ষম অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে। আইআরজিসির এয়ারোস্পেস কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতি ঘণ্টায় বৃদ্ধি পাচ্ছে। সদ্য উন্নতকরণ করা ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যে লঞ্চারে বসানো হয়েছে, শুধু নির্দেশ পেলেই তা নিক্ষেপ করা যাবে।’এর আগে, ১৩ জুন ইসরায়েল ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় আকস্মিক বিমান হামলা চালায়। ওই হামলায় নিহত হন আইআরজিসির কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।এর জবাবে ইরান একাধিকবার মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের লক্ষ্যবস্তুতে। দুই সপ্তাহের পাল্টাপাল্টি হামলার পর ২৪ জুন যুদ্ধবিরতি চুক্তি হয় দুই পক্ষের মধ্যে।সূত্র: মেহের ও সিনহুয়াএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফাউন্ডার’স কমিউনিটি ক্লাবের নতুন প্রেসিডেন্ট নুর ইসলাম বাবু
ফাউন্ডার’স কমিউনিটি ক্লাবের নতুন প্রেসিডেন্ট নুর ইসলাম বাবু

ডেমোট্রান্স ও ক্ষেত খামারের প্রতিষ্ঠাতা নুর ইসলাম বাবু ফাউন্ডার'স কমিউনিটি ক্লাব লিমিটেড’র প্রেসিডেন্ট  নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে Read more

যশোরে ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণের বার ও আংটিসহ পাচারকারী আটক
যশোরে ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণের বার ও আংটিসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার ও এক কেজি ৪৫ গ্রাম Read more

নোয়াখালীতে দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষকে অব্যাহতি
নোয়াখালীতে দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষকে অব্যাহতি

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।সোমবার (২১ এপ্রিল) বেলা Read more

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি
কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর সাময়িকভাবে ফ্লাইট ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি Read more

রাজবাড়ীতে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
রাজবাড়ীতে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যের গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে রাজবাড়ীর কালুখালীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে Read more

মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরলো মায়ামি
মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরলো মায়ামি

চার ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (২৯ মে)নিজেদের মাঠে মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন