বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী গ্রামে পূর্বের বালু ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে একজন সাবেক ব্যবসায়ীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী মো. জোবায়ের রহমান (জবান) রবিবার (১৫ জুন) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জানান, তিনি আগে বালুর ব্যবসা করতেন। সেই ব্যবসায়িক সম্পর্ক ছিলো স্থানীয় মো. চার্লি সরকারের সঙ্গে। তবে ব্যবসায়িক হিসাব নিয়ে বিরোধ দেখা দেওয়ার পর থেকে শ্রাবন সরকারের বড় ভাই মো. চার্লি সরকার এবং তাদের সহযোগীরা তার উপর চাঁদার দাবি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।জোবায়ের অভিযোগ করে বলেন, শ্রাবন সরকার উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম তোতার মেয়ে জামাই। মূলতঃ তার পরিচয়েই সে এলাকায় প্রভাব খাটায়। গত ১২ জুন ২০২৫ তারিখ সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শ্রাবন সরকারসহ ১৫/২০ জন তার বাড়িতে হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করে এবং দরজা-জানালা, বেড়া ভাঙচুর করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি করে চলে যায়।এই ঘটনার প্রতিকার চেয়ে গত ১৩ জুন তিনি মো. শ্রাবণ সরকার, মো. প্লাবন মন্ডল, মো. শামীম, মো. ময়না চৌধুরী এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনের নামে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একই দিন বিকেলে শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম তদন্তের জন্য তাদের বাসায় যান। এ সময় তার সাথে বিবাদী পক্ষের দুইজন আবু বক্কার ও শ্রাবন সরকারের বড় ভাই চার্লি সরকারও ছিলেন। পুলিশ হামলার বিষয়ে কোনো তদন্ত না করে জোবায়েরের বৃদ্ধ পিতা মো. তছের উদ্দিনকে গ্রেফতার করার হুমকি দিয়ে এক লক্ষ টাকা দাবি করে চলে আসেন।পরবর্তীতে ভীতসন্তস্ত্র হয়ে তার বাবা ও শ্বশুর গজারিয়া গ্রামের চান মাস্টারের বাড়িতে গিয়ে অভিযুক্তদের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন। জোবায়েরের বাবা মো. তছের উদ্দিন বলেন, হামলার দিন থেকেই আমার ছেলে নিরাপত্তার কারণে বাড়িতে ফিরতে পারছে না। সে আমার একমাত্র সন্তান। পুলিশ যখন বিবাদীদের সাথে নিয়ে এসে টাকার দাবি করেছে, ঝামেলা এড়াতে তাদেরকে টাকা দিয়েছি। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।অভিযুক্ত শ্রাবণ সরকার বলেন, ‘জোবায়ের এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আমরা এলাকার লোকজন নিয়ে সতর্ক করার জন্য তার বাড়িতে গিয়েছিলাম। সেখানে কোনো হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি। আর টাকার বিষয়ে আমার কিছু জানা নেই।’এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানা পুলিশের এসআই আমিরুল ইসলাম বলেন, ‘আমি নিরপেক্ষভাবে তদন্ত করছি। অভিযোগকারী পক্ষপাতিত্বের দাবি সত্য নয়। আমি কাউকে ভয়ভীতি দেখাইনি এবং আমার সঙ্গে তদন্তের সময় এলাকার অনেকেই উপস্থিত ছিলেন। জোবায়েরের বাবা টাকা পাওয়ার ঘটনা স্বীকার করেছেন। আমি তাদেরকে স্থানীয়ভাবে আপোষ হওয়ার পরামর্শ দিয়েছি।’শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন বলেন, ‘তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে কোনো নিরপেক্ষতা লঙ্ঘনের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়। নিরাপত্তার জন্য জোবায়ের সরকার থানায় যোগাযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানি জনগণের পাশে থাকবে রাশিয়া: পুতিন
ইরানি জনগণের পাশে থাকবে রাশিয়া: পুতিন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য Read more

ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ
ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ

ঢাকা কলেজ সাংবাদিক সমিতি শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ ও সিন্ডিকেট মুক্ত করতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এসময় সাংবাদিক Read more

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের Read more

বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে Read more

৫৫ বছরে বাংলাদেশ; আত্মবিশ্লেষণের সময় কি এখনো আসেনি?
৫৫ বছরে বাংলাদেশ; আত্মবিশ্লেষণের সময় কি এখনো আসেনি?

স্বাধীনতার ৫৫তম দিবসে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন আমরা কি সত্যিই আমাদের অর্জন ও ব্যর্থতার সৎ মূল্যায়ন করছি, নাকি Read more

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ
ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন