ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২১ জনে।বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার ও মরদেহ খোঁজার কাজ শেষ হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনাটি ঘটে মঙ্গলবার প্রথম প্রহরে, জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল ‘জেট সেট’ নামের ওই নাইটক্লাবে।‘জেট সেট’ সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব। প্রতি সোমবার সন্ধ্যায় সেখানে কনসার্টের আয়োজন করা হত। অনেক রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের তারকারাও সেখানে উপস্থিত থাকতেন।নাইটক্লাবের উদ্ধারকাজ নিয়ে দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র হোমেরো ফিগুয়েরোয়া এক ভিডিও বার্তায় জানান, ‘আজ উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এখন সময় হয়েছে বোঝার ও ব্যাখ্যা করার যে আসলে কী ঘটেছিল।’সরকার জানিয়েছে, এই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত দল গঠন করা হয়েছে।ঘটনার পর থেকে টানা কয়েকদিন ধরে জরুরি সেবাকর্মীরা ক্লাবের ধ্বংসস্তূপ থেকে প্রায় ২০০ জনকে জীবিত উদ্ধার করেন। কিন্তু হতাহতদের পরিচয় শনাক্তে এখনও কাজ চলছে।দেশটির জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান হুয়ান ম্যানুয়েল মেনদেজ বলেন, ‘এই কাজটাই আমার ২০ বছরের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন দায়িত্ব ছিল।’ এই কথা বলার সময় আবেগে ভেঙে পড়েন তিনি।সেদিন মঞ্চে শিল্পী রুবি পেরেজও এই দুর্ঘটনায় প্রাণ হারান। তার প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট লুইস আবিনাদার।এছাড়া নিহতদের মধ্যে আছেন সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় অক্তাভিও ডটেল এবং মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ।ডটেলকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর নেলসি ছিলেন সাতবার অল-স্টার হওয়া খেলোয়াড় নেলসন ক্রুজের বোন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলির ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলির ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রে গির্জার ভেতর বন্দুক হামলার ঘটনায় চার জন নিহত ও আটজন হয়েছেন আহত। এ ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে Read more

পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল
পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ Read more

শুভ মহালয়া আজ
শুভ মহালয়া আজ

আজ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। আজ থেকেই দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু। ভোরের আলো Read more

নতুন ডিলার নিয়োগ দেবে টিসিবি
নতুন ডিলার নিয়োগ দেবে টিসিবি

নতুন নীতিমালা অনুযায়ী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি বিপণন Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ 
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে তৈরী ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রূপার গয়না উদ্ধার করেছে Read more

টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর ২০২৫)

তৃতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যুব ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ অ-১৯ দলও।ক্রিকেট২য় যুব ওয়ানডেবাংলাদেশ-আফগানিস্তানসরাসরি, সকাল ১০টা, টি স্পোর্টস৩য় টি-টোয়েন্টিবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজসরাসরি, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন