দুই সন্তানকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মনোনয়ন ফরম নিলেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ। শনিবার (১৬ই আগস্ট) দুপুরে হাজী মোহাম্মদ মুহসিন হলের প্রাধ্যক্ষের রুম থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।দুই সন্তানকে সাথে নিয়ে ডাকসুর হল সংসদের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বড় মেয়ে এবং ছোট ছেলেকে নিয়ে ফর্ম নিয়েছি এটা স্মৃতি হয়ে থাকবে। আমার ছেলে মেয়েকে সাথে নিয়ে ডাকসুর ফর্ম নিয়েছি যা পরবর্তী কয়েক প্রজন্মের পরেও ডাকসুর গুরুত্ব জীবন্ত থাকবে।’তিনি বলেন, ‘ডাকসুর গুরুত্ব পরবর্তী কয়েক প্রজন্মের মধ্যে জীবন্ত রাখতে আমি আমার দুই সন্তানকে নিয়ে ফর্ম তোলার সিদ্ধান্ত নেয়। আমি চাই ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, যাতে আমার ছেলে মেয়ের প্রজন্মও বিনা বাঁধায় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে পারে।’তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে ডাকসু বন্ধ।জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে আমরা ডাকসু পেয়েছি এটা আমাদের কাছে স্বপ্নের মতো।’‘নির্ধারিত সময়ের মধ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি। আমি হাজী মুহম্মদ মুহসীন হলের হল সংসদ নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস  মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ভেতরে থাকা যাত্রীদের মধ্য থেকে মো: জামাল উদ্দিন (৫০) Read more

কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!
কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পার হলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়েবসাইটে এখনও Read more

রাস্তার পাশে বাজারের ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
রাস্তার পাশে বাজারের ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে রাস্তার পাশে ঘাসের জমির ঝুপড়ির ভেতর বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল Read more

রাশিয়ার পর এবার ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল চীন
রাশিয়ার পর এবার ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল চীন

ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপ করার পর দেশটির পাশে থাকার কথা জানিয়েছে চীন। তবে কী ধরনের সহায়তা দেওয়া হবে Read more

জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশী পিস্তল ও গুলি উদ্ধার
জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশী পিস্তল ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তল ও বারুদ বিহীন একটি গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার Read more

নাগরপুরের বুদ্দু মিয়ার জীবন বাঁচাতে চাই সহানুভূতির হাত
নাগরপুরের বুদ্দু মিয়ার জীবন বাঁচাতে চাই সহানুভূতির হাত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মোঃ শুকুর মিয়ার বড় ছেলে মোঃ বুদ্দু মিয়া (৪০) মেরুদণ্ডজনিত গুরুতর সমস্যায় শয্যাশায়ী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন