চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে গোলাগুলি করে ১০ লক্ষ টাকার স্ক্র্যাপ লোহা লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল সাগর উপকূলীয় এলাকায় এস এইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।শিপইয়ার্ড কর্মকর্তা মোহাম্মদ মোহসিন বলেন, ডাকাতদল ইয়ার্ডে সাগর উপকূলে একটি লাল এবং একটি সাদা বোট নিয়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্রধারী শিপইয়ার্ডের জলসীমায় প্রবেশ করে। এসময় ইয়ার্ডের বোটে কর্তব্যরত মাঝি হরিমোহন দাশ (৪০), মোঃ নাসির উদ্দিন (৫২), মোঃ আয়াতুল্লাহ (২৩)সহ প্রহরীদের জিম্মি করে আহত করে। আহত কর্মচারীদের ঘটনার পর উদ্ধার করে নিকটস্থ বি এস বি এ হাসপাতালে নিয়ে যায়।তিনি আরও বলেন, বিষয়টি মোবাইলের মাধ্যমে জানালে পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশে সঙ্গে গোলাগুলি লিপ্ত হয়। এসময় ডাকাতরা দুইটি বোটে করে ১০ লক্ষ টাকার স্ক্র্যাপ লোহা লুট করে নিয়ে যায়। স্ক্র্যাপ লোহা মধ্যে জাহাজের লোহার পর্দা, পাইপ গাডার, ইয়ার্ডের বার্জ হতে ওয়েন্ডিং মেশিন, ওয়েন্ডিং ক্যাবল, অক্সিজেন বোতল ছিল।ইয়ার্ডের দায়িত্বরত কর্মকর্তাগণ সীতাকুণ্ড মডেল থানার পুলিশকে জানালে থানার এস আই খায়ের উদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। তবে পুলিশ টিম ডাকাতি প্রতিরোধে কোন পদক্ষেপ নিতে পারেনি বলে জানিয়েছেন ইয়ার্ড ম্যানেজার।সীতাকুণ্ড মডেল থানার এস আই খায়ের উদ্দিনের মুঠোফোনে বলেন, রাতে ঘটনাস্থলে গিয়েছি। তবে বিস্তারিত জানতে থানার ওসি সাহেবের সাথে কথা বলে জানতে পারেন।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, স্ক্র্যাপ লুটের বিষয়ে স্বীকার করলেও কোন আহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। লুট হওয়া স্ক্র্যাপগুলো উদ্ধারে চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে জাম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
রাজবাড়ীতে জাম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় প‌ক্ষে‌র অন্তত ৭ জন আহত Read more

মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিশরে পাঠাল ইসরায়েল
মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিশরে পাঠাল ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১৫৪ জন মুক্ত ফিলিস্তিনি বন্দিকে মিশরে পাঠিয়েছে ইসরায়েল। এমনটি জানিয়েছে প্রিজনার্স মিডিয়া অফিস। এই বন্দিরা Read more

সৌদিতে চলছে জিলহজের চাঁদের অনুসন্ধান
সৌদিতে চলছে জিলহজের চাঁদের অনুসন্ধান

ইসলামের জন্মভূমি সৌদি আরবে চলছে ১৪৪৬ হিজরি সনের শেষ মাস জিলহজের চাঁদের অনুসন্ধান। আজ মঙ্গলবার (২৭ মে) যদি দেশটিতে চাঁদ দেখা Read more

প্রথম দিনে দেশে ফিরেছেন ৪৪০৮ হাজি, মোট মারা গেছেন ২২ জন
প্রথম দিনে দেশে ফিরেছেন ৪৪০৮ হাজি, মোট মারা গেছেন ২২ জন

হজ শেষে ফিরতি ফ্লাইটে প্রথম দিনে (মঙ্গলবার) দেশে ফিরেছেন ৪ হাজার ৪০৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪১৯ এবং Read more

শি জিনপিংয়ের মালয়েশিয়া সফরে ৩১ সমঝোতা স্মারক সই
শি জিনপিংয়ের মালয়েশিয়া সফরে ৩১ সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল মালয়েশিয়া ও চীনের মধ্যে সহযোগিতার বিভিন্ন খাত নিয়ে ৩১টি Read more

ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র
ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক ডলার মূল্যের নতুন স্মারক কয়েন বা মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন