লোকসংগীত, বিশেষ করে লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে, সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হচ্ছিল। সর্বশেষ ২ সেপ্টেম্বর হাসপাতালে ডায়ালাইসিসের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং গত বুধবার থেকে রাখা হয় ভেন্টিলেশনে। সব চেষ্টা ব্যর্থ করে আজ তিনি না–ফেরার দেশে চলে গেলেন।১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। বাবার চাকরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাঁর বেড়ে ওঠা। সংগীতে তাঁর হাতেখড়ি হয় মাগুরায়, ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে। শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর প্রবল আকর্ষণ ছিল।পেশাদার সংগীতজীবনের শুরু ১৯৬৮ সালে, মাত্র ১৪ বছর বয়সে। প্রথমে নজরুলসংগীত, পরে আধুনিক গান দিয়ে যাত্রা শুরু হলেও, নিজেকে প্রতিষ্ঠিত করেন লালন সাঁইজির গানের অন্যতম প্রধান শিল্পী হিসেবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, ১০ কিলোমিটার যানজট
চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, ১০ কিলোমিটার যানজট

ছয় দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের Read more

মিরপুরে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে টহল ঘর ও সোলার লাইট উদ্বোধন
মিরপুরে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে টহল ঘর ও সোলার লাইট উদ্বোধন

কুষ্টিয়ার মিরপুরে ছাতিয়ান কালিতলার দুই কিলোমিটার দুর্গম মাঠে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে নির্মিত টহল Read more

চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার চরলক্ষ্যা (৬ নম্বর ওয়ার্ড) গোয়ালপাড়া Read more

মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাকের রিট
মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাকের রিট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার (২৫ মে) সকালে Read more

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১৭
আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১৭

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ভারি বৃষ্টি ও তুষারপাতের কারণে ভয়াবহ বন্যারয় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ Read more

কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১
কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার বেতাল-মঠখোলা সড়কে এই ঘটনা ঘটছে।নিহত পান্ত চন্দ্র বর্মণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন