মুম্বাইয়ের কাছে গত বুধবারের হারে প্লে-অফের আশা শেষ হয়ে গেছে দিল্লির। যে কারণে পাঞ্জাবের বিপক্ষে তাদের আজকের ম্যাচটি পরিণত হয়েছে নিয়ম রক্ষার। জয়পুরে সে ম্যাচটি খেলে দুবাই উড়ে যাবেন মুস্তাফিজুর রহমান। সেখান থেকে ২৫ মে পাকিস্তানের বিমানে চড়বেন কাটার মাস্টার। তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে ২৫ মে দুই ভাগে ভাগ হয়ে দুবাই থেকে লাহোর যাবে বাংলাদেশ দল। বিসিবি সূত্রে জানা গেছে, মুস্তাফিজ ভারত থেকে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় ভাগের সঙ্গে পাকিস্তানের বিমানে চড়বেন। শারজাহতে আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা সিরিজের প্রথম ম্যাচটি খেলে আইপিএলে চলে গিয়েছিলেন মুস্তাফিজ। তিনি যে ম্যাচটি খেলেছিলেন, সেটি বাংলাদেশ জিতেছিল। তবে আইপিএলে মুস্তাফিজের খেলা গত দুই ম্যাচেই দিল্লি হেরেছে। অবশ্য দুটি ম্যাচেই বাঁহাতি এ পেসার ভালো বোলিং করেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-২০ আগামী ২৮ মে। পরের ম্যাচ দুটি যথাক্রমে ৩০ মে ও ১ জুন। সিরিজটি পাঁচ ম্যাচ থেকে তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩
কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি শুল্ক ফাঁকি প্রায় ২৫ বস্তা ইন্ডিয়ান চকলেটসহ তিনজনকে Read more

গোশত খাওয়া পর কোমল পানীয় পানে কি খাবার হজম হয়?
গোশত খাওয়া পর কোমল পানীয় পানে কি খাবার হজম হয়?

ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই পেটপুরে খাওয়া-দাওয়া। মাংস, বিরিয়ানি, কাবাব—সবই চলে একসাথে। এমন ভোজের পর অনেকেই কোমল পানীয় পান Read more

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে
বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত Read more

কুড়িগ্রামে বড় ভাই বিএনপি ছোট ভাই জামায়াতের প্রার্থী
কুড়িগ্রামে বড় ভাই বিএনপি ছোট ভাই জামায়াতের প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম-৪ আসন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ উভয় দলের Read more

ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু
ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক অভিযানের লক্ষ্য পূরণে ব্যর্থতা এবং সেখানে আটক জিম্মিদের সবাইকে মুক্ত করতে না পারায় বেশ কিছুদিন ধরে Read more

গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন