দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাতে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত এলাকা দিয়ে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাজ্জাদুল ইসলাম।বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তের ২৯৫/১ এস সীমানা পিলার এলাকায় হঠাৎ আলো নিভিয়ে দেয় বিএসএফ। এ সময় সেখানে বিজিবি সদস্যরা নিয়মিত টহলে ছিলেন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ১৫ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেন। পরে বিজিবি ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়নের আওতায় অচিন্তপুর বিওপি ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। আটক ১৫ জনের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ, বাকিরা শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গত বছরের ৭ অক্টোবর বেনাপোল সীমান্ত দিয়ে মুম্বাই যান। পরে মুম্বাই শহরে দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিলেন।ঠেলে ঢুকিয়ে দেওয়া ব্যক্তিরা হলেন মোঃ আকাশ মোল্লা (৬০), স্ত্রী হিরিনা বেগম (৫২), ছেলে হাসু মোল্লা (৩৪), মনির মোল্লা (৩০), নাতি বিল্লাল মোল্লা (১৬), মোহাম্মদ মোল্লা (১২), রাবেয়া মোল্লা (৪), নাতিনি সুমাইয়া খাতুন (১১), আহমেদ মোল্লা (৮), আলামিন (৮), সুরাইয়া (৮), খাদিজা খাতুন (৪), ইব্রাহিম মোল্লা (২), ছেলের বৌ ঝর্ণা খাতুন (২৮) এবং প্রতিবেশী তাজমা বেগম (৪০)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সবাই জেলার কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন। তাঁদের দাবি, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর সময় বিএসএফ সদস্যরা কয়েকজনের কাছ থেকে ব্যবহৃত মুঠোফোন ও নগদ অর্থ কেড়ে নেন।বিজিবি জানায়, ওই ১৫ জন বর্তমানে অচিন্তপুর বিওপি ক্যাম্পে অবস্থান করছেন। তাঁদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে
কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে

পৌষের শুরুতেই তীব্র শীতের দাপটে কাঁপছে সমগ্র কুড়িগ্রাম জেলা। টানা তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের তীব্রতায় Read more

আকর্ষণীয় বেতন জনবল নিচ্ছে চালডাল
আকর্ষণীয় বেতন জনবল নিচ্ছে চালডাল

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চালডাল লিমিটেড। ‘প্রিসিং এক্সিকিউটিভ’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৭ Read more

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বুধবার (০৪ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিজস্ব ওয়েবসাইটে এসংক্রান্ত Read more

বাগেরহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, আটক ৪
বাগেরহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, আটক ৪

বাগেরহাটের মোল্লাহাটে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আটকে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধববার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে Read more

আজ বিস্কুক খাওয়ার দিন
আজ বিস্কুক খাওয়ার দিন

কমবেশি আমরা সবাই বিস্কুট খেতে ভালোবাসি। অনেকের সকাল কিংবা সান্ধ্যকালীন নাশতার প্রিয় সঙ্গী বিস্কুট। আবার চায়ের সঙ্গে বিস্কুট না হলে Read more

মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?
মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?

মীর জাফরকে ইতিহাসে এক ঘৃণ্য চরিত্র হিসাবেই দেখেন বহু মানুষ। কিন্তু সত্যিই কি তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন? কী বিশ্বাস করেন তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন