চট্টগ্রামের কর্ণফুলীতে তেল কিনতে গিয়ে দোকানির হাতে মারধরের শিকার হয়েছে এক কিশোর। শুধু তাই নয়, ঘটনার পরদিন দোকানি ও তার লোকজন ওই কিশোরের বাড়িতে হামলা চালিয়ে তার বড় বোনকে ঘর থেকে তুলে নিয়ে প্রকাশ্যে মারধর করে। পরে মামলার পর ফের পরিবারের ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটে গত ৯ জুন রাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বহদ্দারবাপের বাড়িতে। আহত কিশোর (১৪) ও তার বড় বোন (১৭) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন রাত ৯টার দিকে শিকলবাহার মালুম বাড়ির সামনে মুদিদোকানি মো. খোরশেদের (৩৭) দোকানে সয়াবিন তেল কিনতে যায় কিশোরটি। তবে বোতলের ভেতরে ময়লা দেখতে পেয়ে সে তেলের মান নিয়ে প্রশ্ন তোলে। এতে ক্ষিপ্ত হয়ে দোকানি খোরশেদ প্রথমে তাকে চড়থাপ্পড় মারেন। পরে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কিশোরের বাড়িতে হামলা চালিয়ে তার বড় বোনকে ঘর থেকে জোরপূর্বক টেনে বের করে বেধড়ক মারধর করা হয়।এ ঘটনায় আহতদের মা বাদী হয়ে কর্ণফুলী থানায় ৪জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫জনকে আসামি করে মামলা করেছেন। নাম উল্লেখ করা আসামিরা হলেন—মুদিদোকানি মো. খোরশেদ (৩৭), মো. ফজল (৪০), মো. মনির ওরফে লেদু (৫৬) ও আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি।মামলার পরও সন্ত্রাসীরা হুমকি-ধামকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন বাদী। তিনি বলেন, ‘আমি মেয়েকে নিয়ে হাসপাতালে আছি। কিন্তু মামলা করার পরও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। আজ বিকেলে দোকানি খোরশেদ ও তার লোকজন আমার স্বামীকে রাস্তায় মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের সহযোগিতা চাই।’কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করছি। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, দাবি ট্রাম্পের
ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, দাবি ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত Read more

গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা এলাকায় শালদহ নদে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (০৩ Read more

সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক-বর্তমান ১১ Read more

‘ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে’
‘ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে’

মাঠে বাংলাদেশের ক্রিকেটেএক কঠিন সময় পার করছে। বলার মতো তেমন কোনো সাফল্য পাচ্ছে না টাইগার কিংবা টাইগ্রেসরা। রুষ দলের ওয়ানডে Read more

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প
বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রোববার (০৮ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ক্যাম্প ডেভিডে যাওয়ার জন্য উড়োযানের Read more

নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা
নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন