দিনাজপুরের তিনটি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত থেকে শুক্রবার (৩১ অক্টোবর) ভোর পর্যন্ত দিনাজপুরের তিনটি সীমান্ত এলাকায় রাতভর অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে বিজিবি।বিজিবি জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্প চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে।এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। একই রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ দাইনুর বিওপি চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, “সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সদস্যরা দিন-রাত কঠোর নজরদারি রাখছে। এরই অংশ হিসেবে সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও ৪ হাজার ৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার মোট সিজার মূল্য ৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা। চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না’
‘এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না’

এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা দিলে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বৈরশাসক হাসিনাকে উৎখাতের Read more

নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতায় প্রশাসনিক ভবনে তালা
নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতায় প্রশাসনিক ভবনে তালা

দীর্ঘদিনের ডিগ্রি জটিলতার সমাধান না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) Read more

ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ
ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল Read more

ছিনতাইয়ের ৮ দিনেও আটক হয়নি কেউ, হতাশ নওগাঁর গরু ব্যবসায়ী
ছিনতাইয়ের ৮ দিনেও আটক হয়নি কেউ, হতাশ নওগাঁর গরু ব্যবসায়ী

নওগাঁ সদর উপজেলার চকতাতারু গ্রামের দুই গরু ব্যবসায়ীকে মারপিট করে ৬ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ Read more

বানিয়াচংয়ে বেহাল সড়ক, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা
বানিয়াচংয়ে বেহাল সড়ক, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা

বানিয়াচং উপজেলা সদরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গ্যানিংগঞ্জ বাজার থেকে পাঁচ/ছয় নং বাজারের সুফিয়া মতিন মহিলা কলেজ ও সুফিয়া মতিন টেকনিক্যাল Read more

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী সোহানা গ্রেফতার
চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী সোহানা গ্রেফতার

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন