বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বিগত সময়ে একটি ছাত্র রাজনৈতিক দল ছিল। যারা দেশের ছাত্রসমাজের কাছে হেলমেট বাহিনী হিসাবে পরিচিত ছিলো। ওরা সাধারণ ছাত্রদের মতামতকে উপেক্ষা করে রাজনীতি করেছে। ছাত্রদের কল্যাণে কখনোই কাজ করেনি। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল ব্যতিক্রম। সাধারণ ছাত্রদের নিয়ে ছাত্রদল রাজনীতি করে। হেলমেট বাহিনীর মতো রাজনীতি করার সুযোগ নেই। কারন, ছাত্রদলের অভিভাবক তারেক রহমান। তিনি সবসময় ছাত্রদলকে নিবিড় পর্যবেক্ষন করে থাকেন। তাছাড়া, বর্তমান ছাত্র সমাজ। হেলমেট বাহিনীর মতো রাজনীতি পছন্দ করে না। রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ’র কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল আয়োজিত নবীর বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। এ্যানী চৌধুরী বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের সক্রিয় অংশগ্রহন ছিলো। তাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। শহীদ হয়েছে ১৪৮ জন। ছাত্রদল শুধু জুলাই আন্দোলন নয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী সকল আন্দোলনে রাজপথে ছিল। ৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলো। ছাত্রদের সকল যৌক্তিক আন্দোলনে তারা রয়েছে। তবে হ্যা, কয়েকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের প্রতি আস্থা রাখেনি। কারন, গত কয়েক বছর আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুমের কারনে। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কাছে যেভাবে পৌঁছানোর কথা ছিল। সেভাবে যেতে পারেনি। তবে ছাত্রদলের বর্তমান সময়ের কর্মকাণ্ড ছাত্রবান্ধব। আগামী দিনে, ক্যাম্পাসগুলোতে একক ম্যানডেট পাবে ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্য এ্যানী বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে। তাদের কল্যাণে কাজ করতে হবে। তাদের প্রত্যাশিত রাজনীতি চর্চা করতে হবে। ওদের মনমানসিকতা বুঝে ক্যাম্পাসে রাজনীতি করতে হবে। ছাত্রদলের অতীত কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। ছাত্রদের নিয়ে তারেক রহমানের আগামীর ভাবনা ছাত্রদের মাঝে বেশি বেশি প্রচার করতে হবে। হেলমেট বাহিনীর স্ট্যাইলে রাজনীতি করা যাবে না। নতুন কৌশল অবলম্বন করতে হবে। শিক্ষার্থীরা যেমন রাজনীতি চায়। ওই রকম রাজনীতি ক্যাম্পাসগুলোতে করতে হবে। কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রিকু পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ন-আহবায়ক হাছিবুর রহমান হাছিব, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুপ ভূইয়াসহ আরও অনেকে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কলাবাগানে একটি ভবনের বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাড় থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) Read more

বরিশালে শীতের পোশাকের দোকানে উপচেপড়া ভিড়
বরিশালে শীতের পোশাকের দোকানে উপচেপড়া ভিড়

ঘন কুয়াশা ও হিম বাতাসের কারণে তীব্র শীতে কাবু বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষ। তাই শীতের তীব্রতার থেকে বাঁচতে বরিশালে ফুটপাতে Read more

কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল
কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল

আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা Read more

ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া: পুতিন
ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নওরোজ উপলক্ষে ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে। Read more

রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি
রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি

অভিনেত্রী মাহিয়া মাহি দেড় বছর আগে বলেছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর Read more

পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

বরগুনার আমতলীতে পুজার পারিজাত ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই সংখ্যালঘু পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন