দেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ৩টি কোম্পানির তৈরি ১০ ধরনের করোনারি স্টেন্টের নতুন দাম আজ ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। এর আগে গত ৩ আগস্ট এই তিনটি কোম্পানির ১০ ধরনের স্টেন্টের দাম কমায় সরকার। তাতে এগুলোর দাম তিন হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমে।ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্রের স্বাভাবিক ক্রিয়া সচল রাখতে এনজিওপ্লাস্টির মাধ্যমে স্টেন্ট বা করোনারি স্টেন্ট পরানো হয়। প্রচলিত ভাষায় এটি ‘রিং’ হিসেবে পরিচিত।রিংয়ের দাম কমিয়ে পুনঃনির্ধারণ করার বিষয়টি এরইমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।রিংয়ের দাম: মেডট্রোনিকের তৈরি রিসলিউট অনিক্সের স্টেন্টের দাম ৯০ হাজার টাকা। আগে এটির দাম ছিল ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। একই কোম্পানির অনিক্স ট্রুকরের দাম ৫০ হাজার টাকা, যা আগে ছিল ৭২ হাজার টাকা।বস্টন সায়েন্টিফিকের প্রোমাস এলিটের দাম ৭২ হাজার টাকা, যা আগে ছিল ৭৯ হাজার টাকা। প্রোমাস প্রিমিয়ার স্টেন্ট ৭৩ হাজার টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার।সাইনার্জির দাম নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার টাকা, যা আগে ছিল ১ লাখ ১৭ হাজার টাকা। সাইনার্জি শিল্ডের দাম নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার টাকা, যা আগে ছিল ১ লাখ ২০ হাজার টাকা। সাইনার্জি এক্সডি’র দাম ১ লাখ টাকা, যা আগে ছিল ১ লাখ ৮৮ হাজার টাকা।ঔষধ প্রশাসন অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাবোটের জায়েন্স প্রাইম স্টেন্টের দাম ৫০ হাজার টাকা, যার আগের দাম ছিল ৬৬ হাজার ৬০০ টাকা। জায়েন্স আলপাইনের দাম ৯০ হাজার টাকা, আগে দাম ছিল ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা এবং জায়েন্স সিয়েরার দাম ১ লাখ ৪০ হাজার টাকা থেকে কমিয়ে ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত দাম অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্য যথাযথ অনুসরণ করতে হবে। হাসপাতালগুলো স্টেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে ৫ শতাংশ অর্থ নিতে পারবে। এই অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্য ব্যতীত কোনো কার্ডিওভাসকুলার ও নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইজ ক্রয় করা যাবে না।ঔষধ প্রশাসন অধিদপ্তর জানায়, গত ৩ আগস্ট বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের আলোকে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ, কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় এনে আমদানিকৃত করোনারি স্টেন্টগুলোর সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরের লোকালয়ে দুই হনুমানের আনাগোনা
ফরিদপুরের লোকালয়ে দুই হনুমানের আনাগোনা

ফরিদপুরের বোয়ালমারীতে কয়েকদিন ধরে দুটি হনুমানকে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তারা কখনো বাজারে, কখনো কলেজ রোডে বা বিভিন্ন বাড়ির Read more

সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বরিশাল ব্রজমোহন কলেজে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ Read more

দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন, না হলে আন্দোলনে নামব: ফারুক
দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন, না হলে আন্দোলনে নামব: ফারুক

আগমী নির্বাচনের তারিখ দ্রুত সময়ের মধ্যে ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। না হলে আন্দোলনে Read more

রেজিস্ট্রারের দায়িত্বে উপাচার্য, ফ্যাসিস্ট চিহ্নিত করতে কমিটি গঠন
রেজিস্ট্রারের দায়িত্বে উপাচার্য, ফ্যাসিস্ট চিহ্নিত করতে কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত উপাচার্য অধ্যাপক Read more

জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু
জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু

জাপান সাগরে তিনদিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় ভারসাম্য রক্ষায় নিজেদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন