র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন।বুধবার (২৩ এপ্রিল) র‌্যাব সদর দপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।সূত্র জানায়, র‌্যাব প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৩ জন কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী হচ্ছেন ১৪তম মুখপাত্র।বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আইন ও গণমাধ্যম শাখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে র‌্যাবের অপারেশন উইংয়ের পরিচালকের (অতিরিক্ত) দায়িত্বও পালন করে আসছেন।জানা গেছে, ইন্তেখাব চৌধুরী সর্বশেষ র‌্যাব-১৩-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৩ সালের ২৮ অক্টোবর সেখানে যোগ দেন। সম্প্রতি তাকে ঢাকায় আনা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে দূর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম
আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে দূর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা Read more

হাসনাতের ওপর হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০
হাসনাতের ওপর হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এতে Read more

ববি শিক্ষার্থীর মৃত্যু: ৫ দাবি নিয়ে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিল শিক্ষার্থীরা
ববি শিক্ষার্থীর মৃত্যু: ৫ দাবি নিয়ে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিল শিক্ষার্থীরা

ক্যান্সারে মৃত্যু হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমিকে। কিন্তু এই যুদ্ধে হারের আগে Read more

ক্রিকেট ‘ঈশ্বরের’ জন্মদিন আজ
ক্রিকেট ‘ঈশ্বরের’ জন্মদিন আজ

যাঁর নামটাই ক্রিকেটে মানদণ্ড। ব্যাট হাতে যিনি ছিলেন এক প্রজন্মের আতঙ্ক, আর পরবর্তী প্রজন্মের স্বপ্নের প্রতীক। সেই স্যার ডন ব্রডম্যানের Read more

গরম কমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
গরম কমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশের ৩৬ জেলার ওপর দিয়ে তাপপ্রাবহ বয়ে যাচ্ছে, যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে, বুধবার থেকে গরম কমে আসবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন