১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসারদের অনুপস্থিতিতে নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল ক্ষোভ প্রকাশ করেন। এবং এ বিষয়ে তিনি ব্যবস্থা নিবেন বলেও মত প্রকাশ করেন।রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল। নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে অনুষ্ঠান শুরু করলেও হাতে গোনা মাত্র ৬/৭ জন কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি কে, এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিলীমা আক্তার হ্যাপী, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান শহীদ বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের বাদ দিলে শহীদ বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠান হয়তো শুরু করায় সম্ভব হতো না।আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক সেসময় রাজাকার, আলবদর, আলশামস পাকিস্তানি বাহিনী  এদেশের বুদ্ধিজীবিদের ধরে নিয়ে গিয়ে নির্মম ভায়ে হত্যা করে। আজকের দিনে দেশপ্রেমিক সন্তান শহীদ বুদ্ধিজীবি হত্যার মাধ্যমে এদেশকে পঙ্গু করে দেয়ার অপচেষ্টা করেছে বর্বর পাকহানাদার বাহীনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ। দিবসটির আলোচনা সভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশিদ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ
নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য Read more

গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে
গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে

সিলেটের গোলাপগঞ্জে বেড়ি বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে পৌর শহরসহ আশপাশের এলাকা। বন্ধ হয়ে গেছে এলাকার যান Read more

বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি
বিএনপি নাকি জামায়াত? নির্বাচনী জোটে যাওয়া নিয়ে ভাবনায় এনসিপি

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জোটকেন্দ্রিক ভোটের আলোচনা তুঙ্গে। বিশেষ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন Read more

টাঙ্গাইলে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
টাঙ্গাইলে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতিসহ দলটির স্থানীয় ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। 'দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী Read more

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন