পাবনার ঈশ্বরদীতে বালুমহল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বালু উত্তোলন কাজে নিয়োজিত ৭ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার(২২ মে) সকাল ১০টার দিকে পদ্মানদীর তীরবর্তী উপজেলার সাড়াঘাঁট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নাটোর জেলার লালপুর উপজেলার মধ্যেকার একটি বালি ঘাটের সাড়ে ৯ কোটি টাকায় ইজারা পেয়েছে মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারি শহিদুল মোল্লার পক্ষের ইঞ্জিনিয়ার মো. কাকন। এদিকে ওই বালি ঘাটের বিপরীত সাইড সাড়াঘাঁটের ইজারা পেয়েছে উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি। সেই ঘাটেরই বালি উত্তোলন ও বালি বহনকারী নৌকার খাজনা আদায় করতে টনি বিশ্বাসের লোকজন গেলে তাতে অপর পক্ষ কাকনের লোকজন বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে টনি বিশ্বাসের পক্ষের ৭ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়। পরে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গুলিবিদ্ধ ৭ জন হলো-  ঈশ্বরদী রুপপুরের আব্দুল গফুরের ছেলে মো. লালু, সাড়া গোপালপুর এলাকার মো. সামাদ প্রামানিকের ছেলে মো. সানাউল্লাহ, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার মৃত মো. জামবার আলীর ছেলে মো. সেলিম, একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. সৈকত, মৃত মো. ছানা সরদারেে ছেলে মো. চপল সরদার, হযরত আলীর ছেলে মো. রিপন ও একই উপজেলার গোলাপনগর গ্রামের শাহিন আলমের ছেলে মো. রাসেল। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মো. সেলিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি দাবী করে বলেন, আমরা সরকারি অনুমোদন নিয়ে বালু উত্তোলন ও খাজনা আদায় করি। তাতে শহিদুল মোল্লা ও কাকনের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করেন। অপর পক্ষের ইঞ্জিনিয়ার কাকনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক(তদন্ত)  মনিরুল ইসলাম বলেন- ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসময়ে তরমুজের বাম্পার ফলনে খুশি কৃষক, আগ্রহী হচ্ছে নতুন চাষীরা
অসময়ে তরমুজের বাম্পার ফলনে খুশি কৃষক, আগ্রহী হচ্ছে নতুন চাষীরা

গাছের সবুজ পাতার ফাঁকে দুলছে অসংখ্য তরমুজ। এর সঙ্গে যেনো সফলতার আনন্দ মিশে আছে কৃষকের মনে। অসময়ে তরমুজের ভালো ফলনে Read more

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ -এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী Read more

সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত
সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।গতকাল শুক্রবার Read more

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি সানাউল্লাহ
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি সানাউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ‌‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা Read more

পাকিস্তানে অভিযানে ভারতপন্থি ১১ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে অভিযানে ভারতপন্থি ১১ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সেনা অভিযানে ভারতপন্থি ১১ সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি Read more

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু মারা গেছেন
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু মারা গেছেন

রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু মারা গেছেন। বুধবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন