দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি দোকানে ডাকাতি শেষে সন্ত্রাসীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে নিহত এমদাদুল হকের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে। অপরজন অপরজন শরিয়তপুর জেলার নড়িয়া থানার বিল্লাল হোসেন।বৃহস্পতিবার (১৯ জুন) রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।‘সময়ের কণ্ঠস্বর’ এর হাতে আসা এমদাদুলের পাসপোর্টের একটি ছবি থেকে জানা যায়, তার বাড়ি পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামে। তার বাবার নাম শফিকুল আলম এবং মায়ের নাম তাসলিমা। জানা যায়, দক্ষিন আফ্রিকার কেপটাউন প্রদেশের বুষ্টারের ডিডোরেন্স এলাকায় স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রবাসী বাংলাদেশি মালিক মনির হোসেনের দোকানে কর্মরত ছিলেন বিল্লাল ও এমদাদ। কিছু বুঝে ওঠার আগেই ডাকাত দল দোকানে ঢুকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে লুট করে নেয় টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী। ডাকাতি শেষ করে যাওয়ার সময় সরাসরি গুলি করে খুন করে যায় এমদাদ ও বিল্লালকে। এদিকে, ব্যবসায়িক দ্বন্দ্বসহ নানা কারণে গত দুই মাসে একই এলাকায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে আতঙ্কিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।  এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চান বাংলাদেশীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে সরকারি চালসহ যুবক আটক
বেলকুচিতে সরকারি চালসহ যুবক আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথ বাহিনীর অভিযানে আনুমানিক দশ টন ছয়শত কেজি সরকারি চালসহ ইব্রাহিম নামের এক যুবককে আটক করা হয়েছে।রোববার (৩১ Read more

ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে Read more

সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের
সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের

সুইডেন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গবেষণামূলক প্রতিষ্ঠান খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউট। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা Read more

ফটিকছড়িতে কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে আবুল মনছুর (৫০) নামে এক কবিরাজের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) বিকালে ফটিকছড়ি পৌরসভার ১ Read more

মিরসরাইয়ে স্কুলছাত্রের ওপর দুর্বৃত্তের হামলা
মিরসরাইয়ে স্কুলছাত্রের ওপর দুর্বৃত্তের হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে নাস্তা আনতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক স্কুল শিক্ষার্থী। শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার পৌর সদরের পৌরসভা মার্কেটের Read more

নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন
নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন

সংসদীয় আসন ও ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন