বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থির মধ্যেই এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।শুক্রবার (২০ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (এসপিআইইএফ) মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।’ন্যাটোর কার্যকলাপের সমালোচনা করে তিনি বলেন, ‘এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্র।’পুতিন এ সময় দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে, ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন, ‘ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে।’এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকিভ সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রাসাদে স্কাই নিউজ-কে বলেন, ‘ইরানে সরকার পরিবর্তনের কথা যারা বলছে, তারা যেন মনে রাখে—এটা শুধু অগ্রহণযোগ্য নয়, বরং এতে দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে।’তিনি হুঁশিয়ার করে বলেন, ‘যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে, তারা যেন মনে রাখে—তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে।’সূত্র: আনাদোলু এজেন্সিআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট
এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ করার পর এবার দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে গেছে: মামুন মোল্লা
শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে গেছে: মামুন মোল্লা

'সবকিছু ফেলে, এক কাপড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা' বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা।মঙ্গলবার (২৩ Read more

গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজারো মানুষের বিক্ষোভ
গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজারো মানুষের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজার হাজার মানুষের বিক্ষোভ করেছে। মূলত, গাজায় ইসরায়েলের অবরোধ ও খাদ্য সহায়তা বন্ধ করার নীতির বিরুদ্ধে Read more

ইরানের ২ কর্মকর্তাকে ‘হিটলিস্ট’ থেকে সরাল ইসরায়েল
ইরানের ২ কর্মকর্তাকে ‘হিটলিস্ট’ থেকে সরাল ইসরায়েল

পাকিস্তানের অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফকে হিটলিস্ট থেকে বাদ দিয়েছে যুদ্ধবাজ ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ Read more

সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতের বিক্ষোভ
সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতের বিক্ষোভ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিসময় থাকতে জামায়াতের ঘোষিত পাঁচ দফা গণদাবি মেনে নিন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করা হবে। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন