ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর তার চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) তামিলনাড়ু সরকারের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কারুরে সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ যে কোনো সময় তার বাসভবনের দিকে যেতে পারেন—এমন আশঙ্কা থেকেই অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।৫১ বছর বয়সী অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। শনিবার রাতের সমাবেশে প্রাণহানির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।সূত্র জানিয়েছে, ক্ষোভ থেকে থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশ পালনে শর্ত লঙ্ঘনের ঘটনায় থালাপতির বিজয়ের তীব্র সমালোচনা করেছেন ডিএমকে নেতৃত্বধীন তামিলনাড়ু রাজ্য সরকার।রাজ্য সরকারের সূত্র জানিয়েছে, আয়োজকরা পানি ও খাবারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেনি। এর ফলে ভিড়ের মধ্যে থাকা লোকজন অজ্ঞান হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।সূত্র জানায়, প্রাথমিকভাবে ৩০ হাজার মানুষের জমায়েতের অনুমতি নেয়া হয়েছিল। কিন্তু বিজয় থালাপিকে দেখতে জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ মানুষ। সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। অভিযোগ রয়েছে, সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের ৭ ঘণ্টা পর বিজয় ঘটনাস্থলে আসেন। সারাদিন অপেক্ষায় থাকা অনেক সমর্থক না খেয়ে ছিলেন। তীব্র গরম ও পানির অভাবে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে হুড়োহুড়ি শুরু হয়। এরপরই পদদলনের ঘটনা ঘটে।এনডিটিভি বলছে, বিজয়ের বক্তব্যের সময় কিছু লোক পড়ে যান। কিন্তু তখনও তিনি বক্তব্য বন্ধ করেননি। এছাড়া ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সগুলোকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হয়নি। দুর্ঘটনার পর বিজয় ত্রিচি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এবং একটি ব্যক্তিগত বিমানে চেন্নাই চলে যান।টিভিকের একজন আইনজীবীর দাবি, সমাবেশে তারা পুলিশ নির্দেশ অনুসরণ করেছেন। তিনি বলেন, এই দুর্ঘটনা বিজয়কে প্রচণ্ড আঘাত করেছে, তিনি তামিলনাড়ুর জনগণকে ভালোবাসেন। সমাবেশের একটি ভিডিওতে দেখা যায়, বিজয় ভিড়ের মধ্যে থাকা লোকজনকে পানির বোতল বিতরণ করছেন।প্রাণহাণির ঘটনায় শোক প্রকাশ করেছেন এই রাজনীতিবিদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে ভুগছি।’তিনি আরও লেখেন, ‘কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩
নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩

নাটোরে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার হয়বতপুর এলাকায় অভিযান চালিয়ে Read more

শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি
শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি

শীতের আগমনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। জরুরি আশ্রয় ও শীতের সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধার কারণে বিপদে Read more

মশার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালবাসী
মশার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালবাসী

দিন-রাতে মশার কামড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে বরিশাল নগরবাসীর। বিশেষ করে গভীর রাতে মশার অত্যাচার কয়েকগুণ বেড়ে যায়। মশার অত্যাচারে Read more

৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরও গকসু নির্বাচন অনিশ্চয়তায়
৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরও গকসু নির্বাচন অনিশ্চয়তায়

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘ ৭ বছর অপেক্ষার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করলেও, সময় Read more

বাজারে আসছে গুগল পিক্সেল-১০
বাজারে আসছে গুগল পিক্সেল-১০

টেক জায়ান্ট গুগলের তৈরি মুঠোফোন পিক্সেলের নতুন সংস্করণ উন্মোচন হচ্ছে আজ বুধবার। গুগলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে গত কয়েকদিন ধরেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন