স্বপ্নের মতো ব্যাটিং বোধহয় একেই বলে! মিরপুরের ‘কালো পিচে’ আগের দুই ম্যাচে যেখানে রান খরা দেখা গেছে, সেখানে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবিয় বোলারদের রীতিমতো ধবল-ধোলাই করেছে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার এবং সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে এ দুইজন তুলেছেন ১৭৬ রান। মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর তার এই সিদ্ধান্তের মান রেখেছেন সৌম্য-সাইফ। ইনিংসের শুরু থেকেই ক্যারিবিয় বোলারদের ওপর চড়াও হয়েছেন দুই ওপেনার। উইকেটের চারদিকে দুর্দান্ত সব শটে  স্পিনিং উইকেটেও ঝড় তুলেছেন এই দুই ব্যাটার। এক পর্যায়ে দুইজনই তুলে নেন ফিফটি। ফিফটির পরও অবশ্য থেমে থাকেনি তারা। ব্যক্তিগত ইনিংস বড় করার দিকে নজর দিয়েছেন দু’জন। তবে ইনিংসের ২৬ তম ওভারে রস্টন চেজের বলে ছয় হাঁকাতে গিয়ে ‘ক্যাচের ফাঁদে’ পড়েন সাইফ হাসান। ৭২ বলে ৮০ রানের ঝকঝকে এক ইনিংস খেলে বিদায় নেন তিনি। সাইফের বিদায়ের পর অনেকটা ধীর গতিতেই ব্যাটিং করেছেন সৌম্য। শেষ পর্যন্ত সেঞ্চুরির আশা জাগিয়েও তিনি তা করতে পারেননি। ব্যক্তিগত ৯১ রানে আকিল হোসেনের শিকহার হন তিনি। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ৩ এবং নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত আছেন। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়াল
আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়াল

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন ছাড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৫১ জন এবং ৮ Read more

বরিশালে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক
বরিশালে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র আস্থাভাজন বরিশালের Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা বিমান বন্দরে পৌঁছান তিনি।এর আগে, Read more

‘পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী’
‘পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী’

সারাদেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস নেওয়ার সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের Read more

জীবননগরে কনকনে শীতের মধ্যে বোরো ধান চাষে ব্যস্ত চাষিরা
জীবননগরে কনকনে শীতের মধ্যে বোরো ধান চাষে ব্যস্ত চাষিরা

পোষ মাসের শুরু থেকে চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইছে শৈত্য প্রবাহ। তীব্র শীত, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে Read more

পাবনায় ভিক্ষার জন্য শিশুর ওপর অমানবিক নির্যাতন
পাবনায় ভিক্ষার জন্য শিশুর ওপর অমানবিক নির্যাতন

ছয় মাস আগে অপহরণ করা হয় ছয় বছরের শিশু সোয়াইব হোসেনকে। এরপর তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। সারা শরীরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন