ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।মঙ্গলবার (১৩ মে) রাতে ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারের বাকাইল সড়কে নিজের টিন বিক্রির ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে (৪৮) আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর কিছুক্ষণ পর বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে আওয়ামী লীগের ওই নেতা মুঠোফোনে কথা বলতে বলতে থানার পেছনের দরজা দিয়ে বের হয়ে পুলিশ মেসের প্রাচীর টপকিয়ে পালিয়ে যান। এ ঘটনায় থানা পুলিশ ব্যাপক চাপের মুখে পড়ে। পরবর্তীতে পুলিশ তড়িঘড়ি করে মো. নাসির উদ্দিনের বড় ভাই নবাব আলীকে (৫৫) থানায় নিয়ে আসে।এদিকে পালিয়ে যাওয়ার ১৮ ঘন্টা পর মঙ্গলবার (১৩ মে) সকাল ৮ টার দিকে একটি মাইক্রোবাসযোগে থানায় এসে আত্মসমর্পণ করেন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন। পরে দুই সহোদরকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালতে পাঠানো হয়।ইতোমধ্যে এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই তানিয়া আক্তার ও সেইসময়ে দায়িত্বরত সেন্ট্রির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে প্রতিবেদন পুলিশ সুপার (এসপি) বরাবর পাঠানো হয়েছে।এ বিষয়ে ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান বলেন, পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতের মধ্যেই আলফাডাঙ্গা থানা থেকে পুলিশ লাইনসে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর সাতকানিয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৭৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার  (৪ নভেম্বর) রাত ২ টায় Read more

ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ভোলায় অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। যার আনুমানিক বাজার Read more

পরিবেশ ও জলবায়ু সুরক্ষার দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ
পরিবেশ ও জলবায়ু সুরক্ষার দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ

পরিবেশ ও জলবায়ু সুরক্ষার দাবিতে বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর এবার বরিশালে উচ্চারিত হলো এই শ্লোগান নিয়ে বরিশালে প্রতিবাদ সমাবেশ Read more

ভেদরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
ভেদরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের সখিপুর থানা পুলিশ বিশেষ "ডেভিল হ্যান্ট" অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তি Read more

কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭
কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল Read more

গাজায় ত্রাণ শিবিরের পাহারায় ইসলাম-বিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং
গাজায় ত্রাণ শিবিরের পাহারায় ইসলাম-বিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং

গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাইটগুলোতে খাবারের সন্ধানে শত শত বেসামরিক মানুষ সম্প্রতি বিশৃঙ্খলা আর গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছেন। এই সাইটগুলোতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন