ওসি হিসেবে পদায়নের জন্য ২২ দফা নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাকে একই থানায় দ্বিতীয়বার ওসি করা যাবে না। ওসি হিসেবে সর্বোচ্চ ৪টি থানা বা ৬ বছর দায়িত্ব পালন করলে পরবর্তীতে তিনি আর ওসি হিসেবে পদায়নের জন্য বিবেচিত হবেন না।নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে পুলিশের সব ইউনিটে চিঠি পাঠানো হয়।নীতিমালায় বলা হয়েছে, পরিদর্শক পদে দুই বা ততোধিক দণ্ড এবং পুরো চাকরিকালে তিন বা ততোধিক গুরুদণ্ডপ্রাপ্ত হলে ওসি হিসেবে পদায়নের অযোগ্য হবেন। ফিটলিস্টভুক্ত হওয়ার জন্য পরিদর্শক (নিরস্ত্র) পদে ন্যূনতম ৩ বছর চাকরি করতে হবে। ফিটলিস্টভুক্ত কর্মকর্তাকে তার নিজের এবং স্ত্রী বা স্বামীর জেলা বাদে অন্য জেলায় ওসি হিসেবে পদায়ন করা যাবে। তবে ৫৪ বছরের বেশি বয়সী কোনো পরিদর্শককে ওসি করা যাবে না। কোনো থানায় ওসি হিসেবে পদায়নের আগের এক বছরের মধ্যে লঘুদণ্ড বা দুই বছরের মধ্যে গুরুদণ্ডপ্রাপ্ত হলে তাকেও থানায় পদায়ন করা যাবে না।নীতিমালায় বলা হয়েছে, পরিদর্শক (তদন্ত/অপারেশনস্) পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে ধারাবাহিকভাবে একই থানার ওসি করা যাবে না। তবে অন্য কোনো থানা/ইউনিটে ন্যূনতম ৬ মাস চাকরি করার পর তাকে পদায়ন করা যাবে। কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাকে একই থানায় দ্বিতীয়বার ওসি করা যাবে না। কোনো থানার ওসিকে ১৮ মাসের আগে অন্যত্র বদলির প্রয়োজন হলে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি/পুলিশ কমিশনাররা নিজ অধিক্ষেত্রের মধ্যে বদলি, প্রত্যাহার বা সংযুক্ত করতে পারবেন। আরও বলা হয়েছে, ওসি হিসেবে সর্বোচ্চ ৪টি থানা বা ৬ বছর দায়িত্ব পালন করলে (যেটি আগে ঘটে) পরবর্তীতে তিনি আর ওসি হিসেবে পদায়নের জন্য বিবেচিত হবেন না। তবে কোনো অভিযোগ/বিচ্যুতির প্রমাণসহ প্রতিবেদনের ভিত্তিতে ৬ মাসের আগে প্রত্যাহার হলে ওই থানা গণনার জন্য বিবেচিত হবে।সর্বশেষ কর্মস্থল/জেলা পুলিশ/ ইউনিটে ওসি হিসেবে পদায়ন বা বদলি করা যাবে না। ওসি পদায়নের লক্ষ্যে ফিস্টলিস্টভুক্ত হওয়ার পর ‘পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স (পিএসএমসি)’ সম্পন্ন করতে হবে। কোনো কর্মকর্তাকে ওসি হিসেবে পদায়নের ক্ষেত্রে তার প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন করা হবে।নীতিমালায় আরও বলা হয়েছে, ওসি পদে ফিটলিস্ট প্রণয়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতার বিষয়ে পিএএল-এর নীতিমালা অনুসরণ করা হবে। ফিটলিস্টভুক্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতার ক্রমানুসারে ওসি হিসেবে পদায়ন করা হবে।ওসি হিসেবে পদায়নের জন্য পরিদর্শক পদে গ্রুপ-৩ এর যে কোনো ইউনিট বা গ্রুপ-৪ এর ৬ থেকে ১০ নম্বর ক্রমিকে বর্ণিত ইউনিটে ন্যূনতম ১ বছর চাকরি করতে হবে।গ্রুপ–৩ এ রয়েছে–বিপিএ, পিএসসি, পিটিসি টাঙ্গাইল, পিটিস খুলনা, পিটিসি নোয়াখালী, পিটিসি রংপুর, টিডিএস, এএসটিসি, আইএসটি, প্রশিক্ষণ, এপিবিএন, র‌্যাব ও এসপিবিএন। আর গ্রুপ–৪ এর ছয় থেকে ১০ নম্বর ক্রমিকে রয়েছে– আইপি, এমআরটি, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ। ফিটলিস্টভুক্ত পরিদর্শককে গ্রুপ-১ বা ২ এর যে কোনো একটির ইউনিটের সর্বোচ্চ তিনটি থানায় ওসি হিসেবে পদায়ন করা যাবে।গ্রুপ–১ এ রয়েছে– ডিএমপি, সিএমপি, কেএমপি, আরএমপি, বিএমপি, এসএমপি, জিএমপি, আরপিএমপি ও রেলওয়ে পুলিশ। গ্রুপ–২ এর রয়েছে– ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট রেঞ্জ।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে বিমান হামলায় মার্কিন যুদ্ধবিমান জড়িত কিনা স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র
ইরানে বিমান হামলায় মার্কিন যুদ্ধবিমান জড়িত কিনা স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র সেন পারনেল বলেছেন, ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জড়িত থাকার বিষয়টি সত্য নয়। Read more

ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান ও কর্তৃত্ব কমে গেছে: পুতিন
ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান ও কর্তৃত্ব কমে গেছে: পুতিন

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জটিল আন্তর্জাতিক সংকট সমাধানে ‘অতি আপ্রাণ প্রচেষ্টা’ করছেন।শুক্রবার পুতিন দূশানবে অনুষ্ঠিত Read more

তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে
তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে

অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক ২ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী Read more

আংশিকভাবে খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত, বাণিজ্য পুনরায় শুরু
আংশিকভাবে খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত, বাণিজ্য পুনরায় শুরু

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান–স্পিন বোলদাক সীমান্ত বাণিজ্যের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বলে দেশটির সরকারি সূত্রে সোমবার নিশ্চিত করেছে। Read more

দ্বিতীয়বারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মিথিলা
দ্বিতীয়বারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’–এর মুকুট উঠেছে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার মাথায়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ে আলোকি Read more

মনোনয়ন বঞ্চিত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মনোনয়ন বঞ্চিত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মনোনয়ন বঞ্চিত হওয়ায় তাঁর সমর্থকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন