দিগন্তজোড়া ঘন সবুজ ধানের খেত। মৃদু বাতাসে ধানের সবুজ পাতা আর শীষ যেন ঢেউ খেলছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে এখন এমন নয়নাভিরাম দৃশ্য। সবুজ ধানগাছগুলোতে এখন কেবল শীষ আসা শুরু হয়েছে বা শীষের মধ্যে দুধ-দানা বাঁধছে। প্রকৃতির এমন শান্ত ও মনোরম পরিবেশে সোনালী ফসলের স্বপ্ন নিয়ে অপেক্ষার প্রহর গুণছেন কৃষক-কৃষাণীরা।মাঠে কাজ করা কৃষকদের চোখে-মুখে এখন আনন্দের ছাপ। তারা বলছেন, আর কিছুদিন পরেই এই সবুজ ধান হলুদ বর্ণ ধারণ করবে এবং সোনালী ধান তারা ঘরে তুলতে পারবে।স্থানীয় কৃষক আব্দুল হালিম (৫৫) জানান, “এ বছর  যদি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, তবে এবার বাম্পার ফলন পাবো। গোলা ভরা ধান ঘরে তোলার স্বপ্ন দেখছি।”আরেকজন কৃষক, মোসাম্মৎ আলেয়া খাতুন (৪৫) বলেন, “জমিতে ধানের  শীষ দেখে মনটা ভরে যায়। শুধু পরিশ্রমের দামটা যেন ঠিকমতো পাই, সেটাই এখন একমাত্র চাওয়া।’উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে ১৯ হাজার দুইশত ৪০ হেক্টর জমিতে আমন ফসলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধানের জমিতে রোগবালাই নিয়ন্ত্রণে রাখতে কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান বলেন,  ‘ধানের জমিতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিলে কৃষকরা সময় মতো সার ও কীটনাশক প্রয়োগ করেছেন। এবং আমরাও নিয়মিত মনিটরিং করেছি। আশা করছি,এই বছর ত্রিশালে ধানের ফলন ভালো হবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাবেন।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েটের ৩২ ছাত্র
আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েটের ৩২ ছাত্র

আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩২ জন ছাত্র। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের Read more

কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে
কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে

কুয়েতে কর্মরত বাংলাদেশি যুবক জামাল মাতুব্বরের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১ জানুয়ারি কুয়েতের আহমেদী জেলার অপেরা ফার্ম হাউজে কর্মস্থলেই তার Read more

প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ
প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে এ Read more

চন্দনাইশে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে গেল সেতু
চন্দনাইশে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে গেল সেতু

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড় ও খাল বেষ্টিত দূর্গম ধোপাছড়ি ইউনিয়নের ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের কাঠের সেতুটি।বৃহস্পতিবার (২২ মে) Read more

উচ্চ শব্দে গান বাজানোয় পাকিস্তানে রিকশাচালকের বিরুদ্ধে মামলা
উচ্চ শব্দে গান বাজানোয় পাকিস্তানে রিকশাচালকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানের লাহোরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওকারা শহরে উচ্চ শব্দে গান বাজানোর জন্য এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে Read more

‘নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না’
‘নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার মোহে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। খুন, গুম, হত্যা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন