ময়মনসিংহের ত্রিশালে মরা মুরগির মাংস বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দরিরামপুর বাসস্ট্যান্ড বালিপাড়া রোডে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের নেতৃত্বে মরা মুরগি বহনকারী একটি ভ্যান গাড়িতে এই অভিযান পরিচালিত হয়।আটককৃত ব্যবসায়ীরা হলেন ত্রিশাল উপজেলার রামপুর গফাকুড়ি এলাকার জনৈক গোলাম মোস্তফার ছেলে মো লিখন মিয়া (২৫) ও তার সহোদর সিয়াম (১২)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন বস্তা মরা মুরগির মাংস জব্দ করা হয়।পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাদের বিশ হাজার টাকা জরিমানা করেন। ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাহাজ থেকে গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে
জাহাজ থেকে গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপকূলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা জাহাজ ইসরায়েলের নৌবাহিনী জব্দ করেছে। আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে জাহাজটি জব্ধ Read more

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু
জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম বাদশা মিয়া Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু ১৮ হাজার ৫০০ ছাড়াল
গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু ১৮ হাজার ৫০০ ছাড়াল

২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১৮ হাজার ৫৯২ শিশু Read more

সীমান্তে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই যুবকের
সীমান্তে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই যুবকের

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই যুবকের।রবিবার (২৪ আগস্ট) Read more

লতা মঙ্গেশকরের নামে হচ্ছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল
লতা মঙ্গেশকরের নামে হচ্ছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল

বহু কালজয়ী গান গেয়ে অমর হয়ে আছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তার সুর, কণ্ঠ আজও মুগ্ধ করে শ্রোতাদের। গায়িকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন