যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তারা বলেছে, বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা হয়। শুক্রবার (০৩ এপ্রিল) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায়।পোস্টে বলা হয়, যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত’ হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাইলটের ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি।ইরানের অপর বার্তাসংস্থা মেহের জানায়, মার্কিন যুদ্ধবিমানটিতে পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। কারণ বিমানটিতে এতটাই দ্রুত বিধ্বস্ত হয়েছে যে তিনি আর বের হতে পারেননি।যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। যদিও এর আগে ইরানের বিমান ভূপাতিত করার দাবি অস্বীকার করেছিল তারা।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর তারা ইরানের আকাশের নিয়ন্ত্রণ নেয়। তবে সাম্প্রতিক সময়ে তেহরান নিয়ন্ত্রণ আবার কিছুটা ফিরে পেয়েছে বলে ধারণা করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগে তাজমহল মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর
আগে তাজমহল মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর

বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনা তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের নগর প্রশাসনমন্ত্রী ও বিজেপির Read more

শহিদুল আলমদের কোথায় নিয়ে যাচ্ছে, জানাল ইসরায়েল
শহিদুল আলমদের কোথায় নিয়ে যাচ্ছে, জানাল ইসরায়েল

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পর এবার গাজার পথে ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক নৌবহর ফ্রিডম ফ্লোটিলাও। ‘থাউজ্যান্ড ম্যাডলিনস’ নামে Read more

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের
ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের

কিশোরগঞ্জের ভৈরবে দুলাভাইয়ের শাবলের আঘাতে রাকিব মিয়া (১৪) নামের এক শ্যালক খুন হয়েছে। অপর আরেক শ্যালক জিসান মিয়া (১৮) গুরুতর Read more

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরের শারীরিক অবস্থার উন্নতি
মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরের শারীরিক অবস্থার উন্নতি

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন