ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সড়কে অবৈধ পার্কিং প্রতিরোধে ব্যাপক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১০টি মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।রবিবার (৪ জানুয়ারি) বিকেলে ত্রিশাল উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ট্র্যাফিক পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। বাসস্ট্যান্ড এলাকার সড়কের দু’পাশে দীর্ঘদিনের অবৈধ দোকানপাট তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়।ট্র্যাফিক আইন লঙ্ঘন ও অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১০টি মামলায় মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালীন ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল করে দোকান বসালে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযান চলাকালীন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এবং ত্রিশাল ট্র্যাফিক পুলিশ সার্বিক আইনানুগ সহযোগিতা প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকাকে যানজটমুক্ত রাখতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ‘জুলাই-আগস্ট বিপ্লব’-এর স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিতব্য ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় Read more

হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) Read more

পরকীয়ার জেরে প্রবাসী যুবক খুন, প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার
পরকীয়ার জেরে প্রবাসী যুবক খুন, প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে মালয়েশিয়া প্রবাসী ফেরত ফিরোজ মিয়াকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) আসামী দুজনকে টাঙ্গাইল আদালতে Read more

বিশ্বের ১০০ কোটির বেশি মানুষ মানসিক রোগে আক্রান্ত
বিশ্বের ১০০ কোটির বেশি মানুষ মানসিক রোগে আক্রান্ত

বিশ্বের প্রায় ১ বিলিয়নেরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য ব্যাধি নিয়ে বসবাস করছে, উদ্বেগ এবং বিষণ্ণতার মতো পরিস্থিতিগুলো প্রচুর মানবিক ও Read more

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহেদুল ইসলাম অনিক (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি Read more

সিংহাসন হারাল আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলেরও
সিংহাসন হারাল আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলেরও

দীর্ঘ আড়াই বছর ফিফা র‌্যাঙ্কিংয়ে আধিপত্য দেখানোর পর অবশেষে সিংহাসন হারাল আর্জেন্টিনা। নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী দুই ধাপ পিছিয়ে এখন তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন