ঈদুল আযহা ও ঈদ জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। ফাঁকা রাজধানীর নিরাপত্তায় রাতে-দিনে ৫০০ পেট্রোল টিম কাজ করছে।’তিনি আরও বলেন, ‘জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ পুরো এলাকায় সিসিটিভি স্থাপন করা হয়েছে। এছাড়া, ঈদগাহে প্রবেশের সময় কোনো ধরনের ধারালো বস্তু বহন করা যাবে না।’এদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া এক ব্রিফিংয়ে জানান, পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শনিবার (৭ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এছাড়া, আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।এর আগে, ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররম মসজিদে পর্যায়ক্রমে ৫টি জামাতের আয়োজনের কথা রয়েছে। প্রথম জামাত সকাল সাতটায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল আটটা, নয়টা, দশটা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি জমিদখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া
সরকারি জমিদখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের সরকারি জমি দখলকে কেন্দ্র করে নীট কনসার্ন গ্রুপ অব ইন্ডস্ট্রিজ ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া Read more

লোহাগাড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
লোহাগাড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর অল্প কিছুদিন পরেই শুরু হবে এ পূজা। পূজাকে ঘিরে চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যস্ত Read more

এশিয়া কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ সেপ্টেম্বর)
এশিয়া কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ সেপ্টেম্বর)

এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই ম্যাচের ওপরই নির্ভর করছে বাংলাদেশের সুপার ফোরে ওঠা। এছাড়া Read more

‘এখন প্রয়োজন ফুরিয়ে গেছে’, ভূঞাপুরে ছাত্রদল নেতার ক্ষুব্ধ স্ট্যাটাসে তোলপাড়
‘এখন প্রয়োজন ফুরিয়ে গেছে’, ভূঞাপুরে ছাত্রদল নেতার ক্ষুব্ধ স্ট্যাটাসে তোলপাড়

ভূঞাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের ছাত্র রাজনীতির দীর্ঘ পথচলা, ত্যাগ এবং Read more

আসছে মেসি-ইয়ামাল ‘ড্রিম ক্ল্যাশ’
আসছে মেসি-ইয়ামাল ‘ড্রিম ক্ল্যাশ’

ভক্তদের কাছে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। অন্যদিকে স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল এরই মধ্যে নিজের জাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন