ডেমোট্রান্স ও ক্ষেত খামারের প্রতিষ্ঠাতা নুর ইসলাম বাবু ফাউন্ডার’স কমিউনিটি ক্লাব লিমিটেড’র প্রেসিডেন্ট  নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে ‘ফাউন্ডারস’ কমিউনিটি ক্লাব লিমিটেডের পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করা হয়, সেখানেই নতুন এ কার্যনির্বাহী পরিষদের ঘোষণা দেওয়া হয়। “আইডিয়ান কনসাল্টিং প্রেজেন্ট ফাউন্ডারস নাইট ৩.০” অনুষ্ঠানের জমকালো আয়োজনের শুরুতে ক্লাবের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এখানে বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্লাবের উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নতুনভাবে গঠিত এক্সিকিউটিভ কমিটির (ইসি) ঘোষণা। এতে ক্লাবের নতুন সভাপতি হিসেবে নুর ইসলাম বাবু নির্বাচিত হন এবং জেনারেল সেক্রেটারি হিসেবে জাকের জাহান শুভ্র পুনঃনির্বাচিত হন। এছাড়া ইসি কমিটির অন্য সদস্যরা হলেন- বিপ্লব চন্দ্র বিশ্বাস, মোহাম্মাদ রেজোয়ানুল খান, সাইফুল সাকিব সরকার, মো আব্দুল মালেক, ইমরান হোসেন, আবির আহমেদ খান, জি এম ফারুখ হোসেন। পাশাপাশি অন্যান্য নেতৃত্বস্থানীয় সদস্যদেরও আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেয়া হয়।নবনির্বাচিত প্রেসিডেন্ট নুর ইসলাম বাবু বলেন, ‘নতুন কমিটির নেতৃত্বে আমাদের ক্লাব আরও শক্তিশালী হবে এবং নতুন নতুন উদ্যোগ বাস্তবায়ন করবে। এই ফাউন্ডার’স নাইটে আমি ক্লাবের সকল সদস্যদের এবং বিগত ইসি কমিটিকে ধন্যবাদ জানাই।’এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডার’স ক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে স্পন্সর, সদস্য এবং শুভানুধ্যায়ীদের সম্মাননা প্রদান করা হয়। তাসনিম আনিকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ
ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে Read more

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। রোববার (১৭ আগস্ট) Read more

কিউবায় ৫.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত
কিউবায় ৫.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

কিউবার উপকূলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ১১.৬ কিলোমিটার গভীরে আঘাত হানে। স্থানীয় Read more

পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু
পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা। তাদের মধ্যে অন্তত ১৩ Read more

রংপুরে ছাঁদ কেঁটে স্বর্ণের দোকান চুরি
রংপুরে ছাঁদ কেঁটে স্বর্ণের দোকান চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ছাঁদ কেঁটে এক স্বর্ণের দোকান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তারাগঞ্জ সোনালী ব্যাংক Read more

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু কাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু কাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন