ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা শেষে তাকে হত্যার প্রতিবাদে কুমিল্লা নগরীতে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এর আগে কুমিল্লা টাউনহল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি টাউনহল মাঠ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।কুৃমিল্লা ইনকিলাব মঞ্চের আয়োজনে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্রশিবির, গণ অধিকার পরিষদ, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী সাহসী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যার সঙ্গে জড়িতরা, ঘাতকরা দেশ ছেড়ে পালালেও দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা সারা বাংলাদেশ অচল করে দেওয়ার কর্মসূচি দেওয়া হবে।কুমিল্লা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানী সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, এবি পার্টি মনোনীত প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্যসচিব মুফতি আব্দুল জিলানিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান তিনি। আজ শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত করা হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান
হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও Read more

নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!
নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে নিজেই এক সমস্যা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গাজা যুদ্ধের অবসানে Read more

শেষ হলো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ
শেষ হলো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার (৬ অক্টোবর) সকাল Read more

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত

নারী বিষয়ক সংস্কার কমিশন তার প্রতিবেদন দেয়ার পরপরই এর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয় ইসলামপন্থী দলগুলো। তৎপর হয় হেফাজতে Read more

শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লার যুবদল নেতা বিপুলকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে । মঙ্গলবার(২২ Read more

জাকসু নির্বাচনে অংশ নিতে বাঁধা নেয় অমর্ত্য রায়ের
জাকসু নির্বাচনে অংশ নিতে বাঁধা নেয় অমর্ত্য রায়ের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) পদে নির্বাচনে অমর্ত্য রায়কে অংশ নিতে অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন