রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ আগরকাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত আগর কাঠের ওজন ১৮৫ কেজি, যার মূল্য পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা। মঙ্গলবার (৭ জুলাই) মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আল মাহমুদ খান এর নেতৃত্বে গোয়েন্দা সূত্রের তথ্যমতে চেক পোষ্টের পার্শ্বে একটি ফাঁদ পাতলে ০৩টি মোটর সাইকেল আসতে দেখা যায়। ফাঁদে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ মোটর সাইকেল ধরার জন্য ধাওয়া করলে তড়িঘড়ি করে মোটর সাইকেলে আরোহনকারীগণ সঙ্গে বহনকৃত ০৪ (চার) বস্তা আগর কাঠ ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।২৭ বিজিবি মারিশ্যা জোন হতে বুধবার (৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি আগরকাঠ জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালন প্রতিরোধে অভিযান কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 
মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে আবুল কালাম নামের চাচা খুন হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই Read more

ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরনের নৌ মহড়া রাশিয়ার
ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরনের নৌ মহড়া রাশিয়ার

ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরণের নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার (২৭ মে) এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন Read more

চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন
চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহরে সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত সুপার আব্দুল ওয়াহাবকে স্থায়ী বরখাস্ত ও অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও Read more

গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ঝালকাঠিতে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন