বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আইসিপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্বাঞ্চল রিজিয়ন সদর দপ্তর (সরাইল) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষে ছিলেন ত্রিপুরা ফ্রন্টিয়ার কমান্ডার অলক কুমার চক্রবর্তী। সৌজন্য সাক্ষাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এবং বিএসএফের ত্রিপুরা গোকুলনগর সেক্টর কমান্ডার ডিআইজি ভিজেন্দ্র কুমার কাসাগ, রাজ্যের ফটিকছড়ি ৪২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার অজয় কুমার ছাড়াও বিএসএফের বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়করা।বিজিবি কর্তৃপক্ষ সূত্র জানায়, সৌহার্দপূর্ণ পরিবেশে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পূর্বাঞ্চল সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা, সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি না চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা, বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন, বিশেষ করে ফেনসিডিল, ইয়াবা, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও গবাদিপশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, স্বর্ণ, অস্ত্র, জাল মুদ্রার নোট প্রভৃতি চোরাচালান রোধ এবং এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।এছাড়া আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে উভয় দেশের নাগরিক ও বাহিনীর সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ফলে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় নিয়ে আলোচনা হয়েছে।তাছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজিনদী, কালন্দি খাল ও মরানদী দিয়ে আসছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত কালো পানি। যুগের পর যুগ এই পানিতে ভেসে আসছে বর্জ্য পদার্থ আর মদের খালি কাঁচের বোতল। ফলে দূষিত পানির কারণে স্থানীয় কৃষি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য এখন মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সীমান্তের বাসিন্দারা। এ সমস্যা সমাধানেও আলোচনা হয়েছে বলে বিজিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেবল শাসক বদলের জন্য আন্দোলন করিনি: আখতার হোসেন
কেবল শাসক বদলের জন্য আন্দোলন করিনি: আখতার হোসেন

এই দেশের মানুষ এক বছর আগে জীবনের বিনিময়ে পরিবর্তনের সূচনা করেছে। আমরা যখন হাসিনা উৎখাত করি তখন এক ব্যক্তির জায়গায় Read more

‘প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া’
‘প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া’

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি Read more

৩ সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়
৩ সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন সচিবের গুরুত্বপূর্ণ পদটি ৩ সপ্তাহ শূন্য থাকার পর মো. এহছানুল হককে সেই দায়িত্ব দিল অন্তর্বর্তী সরকার। জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার Read more

৯০ হাজার গাছের চারা ধ্বংস করে ক্ষতিপূরণ দিলেন কৃষি কর্মকর্তা
৯০ হাজার গাছের চারা ধ্বংস করে ক্ষতিপূরণ দিলেন কৃষি কর্মকর্তা

দুই একটি নয়, একদিনেই ৯০ হাজার গাছের চারা ধ্বংস করলেন কৃষি কর্মকর্তা। দিলেন ক্ষতিপূরণও। যেখানে প্রতিবছর হাজার হাজার গাছ রোপণ Read more

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের Read more

উল্লাপাড়ায় স্কুলের ১৮টি গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
উল্লাপাড়ায় স্কুলের ১৮টি গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুল আঙ্গিনার ১৮টি গাছ কাটার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন